শিলচরে এন্টি করাপশন ফাউন্ডেশন অব ইন্ডিয়ার জাতীয় ক্রীড়া দিবস উদযাপন

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২৯ আগস্ট : জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে শিলচরের চিরুকান্দি এলাকায় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করল এন্টি করাপশন ফাউন্ডেশন অব ইন্ডিয়া এনজিও। শনিবার আয়োজিত এই প্রতিযোগিতায় মোট চারটি দল অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড়ের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মতি লাল দাস। এছাড়াও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কাছাড় জেলা চিফ ডাইরেক্টর দীক্ষা পাল, অমিত বণিক, সানি বণিক, বিমলেন্দু দত্ত, নীল রতন রায়সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ফাউন্ডেশনের কাছাড় জেলা চিফ ডাইরেক্টর দীক্ষা পাল বলেন, যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং একটি সুস্থ সমাজ গড়ে তোলার লক্ষ্যেই এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, হকি কিংবদন্তি মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছর ২৯ আগস্ট দেশজুড়ে জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *