বরাক তরঙ্গ, ৩০ আগস্ট : সোনাবাড়িঘাটে শুরু হচ্ছে নিউ ইয়ং স্টার ক্লাবের ‘সিজন এইট’ ফুটবল টুর্নামেন্ট। রবিবার ক্লাব কার্যালয়ে ক্লাবের কর্মকর্তা, উপদেষ্টা ও দুই পঞ্চায়েত জনপ্রতিনিধির উপস্থিতিতে আয়োজিত সভায় খেলার উদ্বোধন সহ আনুষাঙ্গিক বিষয় নিয়ে আলোচনার হয়। সভা শেষে ক্লাবের কর্মকর্তারা সাংবাদিক বৈঠক করে খেলার দিন ঘোষণা করেন। এপি সদস্য আমির হোসেন লস্কর, ক্লাবের সম্পাদক নাজিম উদ্দিন, জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি রাকা মজুমদার ও উপদেষ্টা আজিজুর রহমান চৌধুরী সাংবাদিক বৈঠকে জানান, আগামী ৭ সেপ্টেম্বর সোমবার থেকে শুরু হবে টুর্নামেন্ট। জানান, ১৬ দলীয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে পুরস্কৃত করা হবে নগদ ৫০ হাজার টাকা ও ট্রফি। রানার্স দল পাবে ৩০ হাজার টাকা সহ ট্রফি। এছাড়া বিভিন্ন পুরস্কার রয়েছে। ইচ্ছুক দল ও ক্লাবকে অংশগ্রহণ করার আহ্বান জানান।
এ দিন, ক্লাবের সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্ব সভায় টুর্নামেন্ট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আলোচনা হয়। এতে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালন কমিটির সভাপতি আবজল মজুমদার, উপদেষ্টা সমসুর উদ্দিন আহমদ, আশু চৌধুরী, কার্যকরী সভাপতি আবিদুর রহমান, কোষাধ্যক্ষ আনসার মিয়া, ইকবাল হোসেন, নাজির উদ্দিন লস্কর, রেজাক আলি, সিপন আহমদ সহ দুই জনপ্রতিনিধি।



