দিশাহীন সিপিএমের ফোন মিমকে, শরিক থেকে আইএসএফ আসন বৃদ্ধিতে জোর

৮ ফেব্রুয়ারি : দিশাহীন সিপিএম এবার ফোন করলো মিম-কে। ঘরে বাইরের প্রবল চাপে জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবীর এখন ক্লোজ চ্যাপ্টার। অন্যদিকে, কংগ্রেস হাই কম্যান্ড প্রদেশ কংগ্রেস কে জানিয়ে দিয়েছে বামেদের সঙ্গে জোট করে লড়াই নয়। অবশেষে সিপিএম এর রাজ্য সম্পাদকের ঘনিষ্ঠের ফোন পৌছালো মিমের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কির কাছে। এই ফোন পাওয়ার কথা স্বীকার…

Read More

৫১ জন মাওবাদীর আত্মসমর্পণ, গরিয়াবন্দে বিপুল অস্ত্রভান্ডার উদ্ধার

৮ ফেব্রুয়ারি : ছত্তীসগড়ের বস্তার ডিভিশনে একসঙ্গে ৫১ জন মাওবাদীর আত্মসমর্পণ ঘিরে নতুন করে আলোচনায় উঠে এসেছে জঙ্গলমহল। নিরাপত্তা সূত্রে জানা গিয়েছে, আত্মসমর্পণকারীদের সম্মিলিত মাথার দাম ছিল ১ কোটি ৬১ লক্ষ টাকা। বিজাপুর জেলায় আত্মসমর্পণ করেছেন ৩০ জন, তাঁদের মধ্যে ২০ জন মহিলা। পাশাপাশি সুকমা জেলায় আত্মসমর্পণ করেছেন ২১ জন, যাঁদের মধ্যে ১৪ জন মহিলা…

Read More

দুর্ঘটনায় মৃত্যু স্ত্রী-শিশুপুত্রের, মর্গে দেহ রেখে শুনানিকেন্দ্রে শিক্ষক

৭ ফেব্রুয়ারি : দুর্ঘটনায় স্ত্রী ও শিশুপুত্রের মৃত্যু হয়েছে। মৃতদেহ মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রেখে শুনানিকেন্দ্রে ছুটলেন স্বামী। শুক্রবার এমন ঘটনার সাক্ষী থাকল পশ্চিমবঙ্গের মালদহ জেলা। শুনানির জন্য আসার পথেই দুর্ঘটনাটি ঘটে। শোকগ্রস্ত মৃতের পরিবার বলছে, শুনানিতে ডাক না পড়লে হয়তো দুর্ঘটনার মুখে পড়তে হত না। মালদহের গাজোল থানার খড়দহিল এলাকার বাসিন্দা এমডি ইয়াসিন…

Read More

‘জোর করে মাতৃত্ব চাপানো যাবে না’, জানাল সুপ্রিম কোর্ট, ৩০ সপ্তাহেও গর্ভপাতের অনুমতি

৬ ফেব্রুয়ারি : কাউকে জোর করে মাতৃত্ব চাপানো যাবে না। ইচ্ছের বিরুদ্ধে কেউ যদি অন্তঃসত্ত্বা হন তাহলে তার কাছে মা হওয়া বা না হওয়ার সম্পূর্ণ সিদ্ধান্ত থাকবে। মা হতেই হবে, এমনটা চাপিয়ে দেওয়া যাবে না। শুক্রবার একটি মামলায় স্পষ্ট করল সুপ্রিম কোর্ট। রায় শুনিয়েছেন বিচারপতি বিভি নাগরথনা এবং বিচারপতি উজ্জ্বল ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ। রায়ে আদালত…

Read More

বিহার নির্বাচন বাতিল হোক! সুপ্রিম কোর্টে ‘জন সুরাজ’

৬ ফেব্রুয়ারি : ২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল কি তবে খারিজ হতে চলেছে? রাজনৈতিক মহলে এই প্রশ্নই এখন তুঙ্গে। নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘন এবং ভোটারদের সরাসরি ‘ঘুষ’ দেওয়ার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে ভোটকুশলী প্রশান্ত কিশোরের দল ‘জন সুরাজ’। বিহারে ফের নতুন করে নির্বাচন করানোর দাবিতে শীর্ষ আদালতে রিট পিটিশন দাখিল করেছে তারা।…

Read More

আত্মঘাতী তিন বোনের পেছনে কোরিয়ান গেম? কী বলছে পুলিশ

৫ ফেব্রুয়ারি : উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ন’তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী তিন কিশোরী ভিশিকা (১৬), প্রাচী (১৪) ও পাখি (১২)। বুধবার ভোরের এই ঘটনার পিছনে একাধিক স্তর খতিয়ে দেখছে পুলিশ। প্রথমে ধারণা করা হয়েছিল, কোনও কোরিয়ান টাস্ক-ভিত্তিক গেমে (Task-Based Korean Game) ‘শেষ নির্দেশ’ ছিল আত্মহত্যা। তবে তদন্ত এগোতেই সামনে এল সম্পূর্ণ ভিন্ন ছবি, কোরিয়ান বিনোদন আর…

Read More

এক সঙ্গে তিন বোনের আত্মহত্যা, তদন্তে পুলিশ

৫ ফেব্রুয়ারি : এক সঙ্গে তিন বোন আত্মঘাতীর ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।  ঘটনাটি সংঘটিত হয় গাজিয়াবাদে। তিন বোনের এক সঙ্গে আত্মহত্যার তদন্ত শুরু করেছে পুলিশ। আর এই ঘটনার তদন্ত করতে গিয়েই নতুন তথ্য হাতে এসেছে পুলিশের। পুলিশ জানতে পেরেছে, ওই তিন বোনের বাবা চেতন কুমারের দু’কোটি টাকার বেশি দেনা ছিল। এই নিয়ে মানসিক চাপের কারণে…

Read More

বিরোধী ঐক্যের সামনে পর্যুদস্ত: লোকসভায় ভাষণ দিতে পারলেন না প্রধানমন্ত্রী মোদি

৪ ফেব্রুয়ারি : বিরোধী দলের তীব্র বিক্ষোভের কারণে বারবার অধিবেশন স্থগিত হওয়ায় লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জবাব আজ বাতিল করতে হয়েছে। সূত্র অনুযায়ী, লোকসভায় প্রধানমন্ত্রীর জবাব ছাড়াই রাষ্ট্রপতির ধন্যবাদ প্রস্তাবটি পাশ হতে পারে। নিম্নকক্ষে চলমান অচলাবস্থার জেরে প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার সম্ভাবনা বর্তমানে অনেকটাই কমে গিয়েছে। বুধবার বিকাল ৫টায় লোকসভায় ভাষণ দেওয়ার…

Read More

ফ্রিজে জেঠিমার দেহ রেখে বিয়ে! অমানবিক কাণ্ড ঘিরে চাঞ্চল্য

৪ ফেব্রুয়ারি : ফ্রিজে রাখা জেঠিমার মৃতদেহ! এই অবস্থাতেই বিয়ে সারলেন পশ্চিম মেদিনীপুরের দাসপুরের চাঁইপাট বেলডাঙা গ্রামের এক যুবক। যা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, সোমবার দুপুরে শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু হয় গ্রামের বাসিন্দা রিতা আলুর। মঙ্গলবারই ছিল পরিবারেরই এক সদস্য সরোজ আলুর ছেলে সৌরেন আলুর বিয়ে। সম্পর্কের দিক থেকে রিতা ছিলেন সৌরেনের…

Read More

‘ইলেকশন কমিশন এখন হোয়াটসঅ্যাপ কমিশন হয়ে গিয়েছে’, সুপ্রিম কোর্টে আক্রমণ মমতার

৪ ফেব্রুয়ারি : সুপ্রিম কোর্টে এসআইআর (SIR) মামলার শুনানিতে অংশ নিয়ে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিচারপতি সূর্য কান্তের এজলাসে দাঁড়িয়ে তিনি সরাসরি দাবি করেন, ‘ইলেকশন কমিশন এখন হোয়াটসঅ্যাপ কমিশন হয়ে গিয়েছে।’ তাঁর আরও অভিযোগ, প্রতিষ্ঠানটি এখন হোয়াটসঅ্যাপের মাধ্যমেই যাবতীয় নির্দেশ দিচ্ছে। মুখ্যমন্ত্রী এদিন নির্বাচন কমিশনের কার্যপদ্ধতি নিয়ে সরব…

Read More