কার্যকর হলো ২০২৩ সালের মহিলা সংরক্ষণ আইন, মধ্যরাতে বিজ্ঞপ্তি জারি

১৭ এপ্রিল : ২০২৯ সালের লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ঐতিহাসিক পদক্ষেপ নিল মোদি সরকার। বৃহস্পতিবার রাতে একটি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে জানানো হয়েছে, ১৬ এপ্রিল ২০২৬ থেকেই কার্যকর করা হলো ২০২৩ সালের মহিলা সংরক্ষণ আইন (Women’s Reservation Act 2023)। রাষ্ট্রপতির অনুমোদনের প্রায় আড়াই বছর পর এই আইনটি প্রয়োগ করার সিদ্ধান্ত নিল কেন্দ্র। কেন্দ্রীয় আইন মন্ত্রকের…

Read More

সংসদে আজ তিনটি গুরুত্বপূর্ণ বিলে ভোটাভুটি

বরাক তরঙ্গ, ১৭ এপ্রিল : সংসদের তিন দিনের বিশেষ অধিবেশনে কেন্দ্র সরকার তিনটি গুরুত্বপূর্ণ বিল পাশ করানোর উদ্যোগ নিয়েছে। প্রস্তাবিত বিলগুলির মধ্যে রয়েছে— মহিলাদের জন্য সংরক্ষণ সংক্রান্ত ১৩১তম সংবিধান সংশোধনী বিল, লোকসভার সাংসদের সংখ্যা বাড়িয়ে ৮৫০-এ উন্নীত করার লক্ষ্যে আসন পুনর্বিন্যাস বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল। বৃহস্পতিবার দুপুরে বিলগুলি লোকসভায় পেশ করা হয়।…

Read More

স্বার্থসিদ্ধির জন্য বাংলাদেশে গরু পাচার করছে তৃণমূল : হিমন্ত বিশ্ব শর্মা

১৬ এপ্রিল : পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে মাংস ও মাছ খাওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে তৃণমূল কংগ্রেসের (টিএমসি) এমন প্রচারের মোক্ষম জবাব দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বৃহস্পতিবার উত্তরবঙ্গে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বিজেপি শাসিত অসমে এ ধরনের কোনও নিষেধাজ্ঞা নেই এবং মানুষ স্বাধীনভাবে আমিষ খাদ্য গ্রহণ করতে পারেন।…

Read More

নারী সংরক্ষণ বিল নিয়ে মোদির আবেগঘন ভাষণ, ৩০ বছর আগেই বাস্তবায়িত হওয়া উচিত ছিল বলে আক্ষেপ

১৬ এপ্রিল : ভারতের সংসদীয় ইতিহাসে নারী অধিকার ও ক্ষমতায়নের এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হলো ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’ বা মহিলা সংরক্ষণ বিল। বৃহস্পতিবার লোকসভায় বিলটি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একদিকে আবেগপ্রবণ হন, অন্যদিকে এর বাস্তবায়নে দীর্ঘ বিলম্ব নিয়ে আক্ষেপ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী বলেন, এই উদ্যোগটি প্রায় ৩০ বছর আগেই বাস্তবায়িত…

Read More

‘ডিলিমিটেশনে কোনও রাজ্যেরই ক্ষতি হবে না’, লোকসভায় আশ্বাস কেন্দ্রীয় আইনমন্ত্রীর

১৬ এপ্রিল : ডিলিমিটেশন বা আসন পুনর্বিন্যাসে কোনও রাজ্যের প্রতিনিধিত্বের হার কমবে না। বর্তমানে সংসদে প্রতিটি রাজ্যের যে শক্তি রয়েছে, ডিলিমিটেশনের পরেও তা-ই থাকবে। মহিলা সংরক্ষণ কার্যকর করার লক্ষ্যে বৃহস্পতিবার লোকসভায় যে তিন বিল পেশ করেছে কেন্দ্র, তা নিয়ে কথা বলতে গিয়ে এই আশ্বাস দিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের সময়…

Read More

পঙ্গু মাকে পাঁচতলা থেকে ফেলে খুন, গ্রেফতার ছেলে

১৬ এপ্রিল : কর্ণাটকের বেঙ্গালুরু শহরে চাঞ্চল্যকর ঘটনা। পক্ষাঘাতগ্রস্ত মাকে পাঁচতলা থেকে ফেলে খুনের অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় স্তম্ভিত স্থানীয় বাসিন্দারা। মৃতের নাম সাবিত্রাম্মা (৭২)। আরআর নগর এলাকা থেকে তাঁর ছেলে ভেঙ্কটেশকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে BEML লেআউট এলাকায় ঘটনাটি ঘটে। প্রায় পাঁচ বছর ধরে পক্ষাঘাতগ্রস্ত অবস্থায় বিছানায়…

Read More

‘ধর্মে সংরক্ষণ সংবিধানবিরোধী’, সংসদে মুসলিম মহিলাদের জন্য পৃথক কোটার দাবি ওড়ালেন অমিত শাহ!

১৬ এপ্রিল : সংসদে মহিলা সংরক্ষণ বিলের বাস্তবায়ন নিয়ে আলোচনা চলাকালীন মুসলিম মহিলাদের জন্য পৃথক সংরক্ষণের দাবি সরাসরি নাকচ করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার বিশেষ অধিবেশনের প্রথম দিনে তিনি সাফ জানিয়ে দেন যে ভারতীয় সংবিধান ধর্মের ভিত্তিতে কোনো ধরনের সংরক্ষণের অনুমতি দেয় না। সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী একে অসাংবিধানিক বলে অভিহিত করেছেন। বিতর্কের সূত্রপাত…

Read More

দিল্লিতে মাঝরাতে গুলিবিনিময়ের পর গ্রেফতার ৬ বাংলাদেশী দুষ্কৃতী

১৬ এপ্রিল : মাঝরাতে উত্তেজনাপূর্ণ অভিযানে বড় সাফল্য পেল দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা। বন্দুকযুদ্ধের পর ছয়জনকে গ্রেফতার করা হয়েছে, যাঁরা দীর্ঘদিন ধরে একাধিক রাজ্যে ডাকাতি, খুন ও লুটপাটে জড়িত বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, এই গ্রেপ্তারের ফলে বহু অমীমাংসিত মামলার জট খুলতে পারে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই এই চক্রটির গতিবিধির উপর নজর রাখা…

Read More

পিকআপ ভ্যানের সঙ্গে ট্যাঙ্কারের মুখোমুখি, মৃত অন্তত ৮

১৬ এপ্রিল : বৃহস্পতিবার ভোরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার সাক্ষী থাকল অন্ধ্রপ্রদেশ। কর্ণাটক-অন্ধ্রপ্রদেশ সীমান্তের কাছে একটি পুণ্যার্থীবোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে দ্রুতগামী ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পাঁচজন মহিলা, এক শিশু ও দুই পুরুষ রয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১০ থেকে ১২ জন পুণ্যার্থী। তাঁদের স্থানীয়…

Read More

সিবিএসই দশম শ্রেণির ফলাফল প্রকাশ, শীর্ষ তিরুবনন্তপুরম ও বিজয়ওয়াড়া, সর্বনিম্ন গুয়াহাটি

১৫ এপ্রিল : সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) ২০২৬ সালের দশম শ্রেণির ফলাফল শীঘ্রই প্রকাশ করতে চলেছে। ছাত্রছাত্রীরা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট cbse.gov.in বা results.cbse.nic.in-এ গিয়ে তাদের রোল নম্বর, স্কুল কোড এবং অ্যাডমিট কার্ড আইডি ব্যবহার করে ফলাফল দেখতে পারবে। প্রকৃতপক্ষে, এই ফলাফলটি একজন ছাত্রছাত্রীর পড়াশোনার প্রথম গুরুত্বপূর্ণ ধাপ, কারণ এটি তাদের পরবর্তী পাঠ্যক্রম এবং…

Read More