গভীর খাদে গাড়ি পড়ে ৮ জনের মৃত্যু

২৩ এপ্রিল : উত্তরাখণ্ডের তেহরি গাঢ়ওয়াল জেলায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ৮ জন। চম্বা–কোটি সড়কের নেল এলাকার কাছে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৩০০ মিটার গভীর খাদে পড়ে যায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গাড়িটি পাহাড়ি পথে যাওয়ার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারায়। এর পরেই সেটি সরাসরি খাদে পড়ে যায়।…

Read More

সর্বকালের রেকর্ড ভাঙল প্রথম দফার ভোটের হার, সন্ধ্যা ৬টায় ৯১.৪০ শতাংশ

২৩ এপ্রিল : বাংলায় ভোট মানেই উৎসব, আর সেই উৎসব এবার রূপ নিল এক ঐতিহাসিক জলোচ্ছ্বাসে। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রথম দফায় বিকেল ৫টা বাজতেই রেকর্ড ভাঙল বাংলা। ২০১১ সালের পরিবর্তনের সেই ঐতিহাসিক ৮৪.৩৩ শতাংশ ভোটদানের রেকর্ডকে অনেক পেছনে ফেলে এবার বাংলা কার্যত ‘৯০ নট আউট’। দেশের সমস্ত রাজ্য এমনকি পুদুচেরি ও অসমকেও হার মানাল পশ্চিমবঙ্গ।…

Read More

ঝাড়গ্রামে তৃণমূলের বুথ সভাপতির ফাটল মাথা, মুর্শিদাবাদও উত্তপ্ত

২৩ এপ্রিল : তৃণমূলের বুথ সভাপতি রবীন্দ্রনাথ বালার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। বুধবার রাতের এই ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর। তবে অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতৃত্ব। একই সঙ্গে বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদ, মালদা-সহ একাধিক জেলার বিভিন্ন বুথে ইভিএম কাজ করছিল না বলে অভিযোগ উঠেছে। ভোট গ্রহণ চলাকালীন ডোমকলের রায়পুর এলাকার ২১৭…

Read More

কেশপুর ও পটাশপুরে ভোটের দিনেই দুই ভোটারের মৃত্যু, সকাল ১১টা পর্যন্ত ভোট পড়ল ৪১ শতাংশ

২৩ এপ্রিল: রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ এখনও পর্যন্ত মোটামুটি শান্তিপূর্ণ হলেও, ভোট দিতে গিয়ে দুই ভোটারের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সকাল ১১টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৪১ শতাংশ।পশ্চিম মেদিনীপুরের কেশপুর বিধানসভার দিঘা বুথে ভোট দিয়ে বেরোনোর পরেই মৃত্যু হয় এক মহিলা ভোটারের। মৃতার নাম ইসরাতন বিবি (প্রায় ৫০), তিনি কেশপুরের সীমাগেরিয়া এলাকার বাসিন্দা। জানা গেছে,…

Read More

একাধিক গাড়িতে সজোরে ধাক্কা ট্রাকের, মৃত্যু কমপক্ষে ১১ জনের

২৩ এপ্রিল : উত্তরপ্রদেশের মির্জাপুর জেলায় বুধবার রাতে ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক একাধিক গাড়িতে সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই প্রাণ হারান অন্তত ১১ জন। দুর্ঘটনার পর একটি গাড়িতে ভয়াবহ আগুন ধরে যায়, যার ফলে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয় বেশ কয়েকজন যাত্রীর।পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত প্রায় ৮টা ২০…

Read More

পশ্চিমবঙ্গের প্রথম দফার ১৫২টি আসনে ভোটগ্রহণ চলছে

২৩ এপ্রিল : উত্তরবঙ্গ সহ রাজ্যের ১৬ জেলার ১৫২টি কেন্দ্রে শুরু হয়ে গেল ভোট গ্রহণ। এদিন ভোট শুরু হওয়ার নির্ধারিত সময় সকাল ৭ টার আগে থেকেই ভোটাররা ভোটের লাইনে দাঁড়াতে শুরু করেন। এরপর ৭ টা বাজতেই কড়া নিরাপত্তায় শুরু হয় ভোটগ্রহণ। প্রথম দফার ভোটে ২ হাজার ৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে রাজ্যে। মুর্শিদাবাদ জেলাকে ২…

Read More

চলছে তামিলনাডুতে ভোটগ্রহণ

২৩ এপ্রিল : তামিলনাডুতেও বিধানসভা নির্বাচন চলছে। দক্ষিণের এই রাজ্যে মোট ২৩৪ আসনে এক দফাতেই ভোট রয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৭টা থেকেই কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে শুরু হয়ে গিয়েছে ভোটগ্রহণ। সে রাজ্যের বিভিন্ন প্রান্তে সকাল থেকেই বুথের সামনে ভোটারদের লম্বা লাইন লক্ষ্য করা গিয়েছে। গণতান্ত্রিক উৎসবে শামিল হতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য…

Read More

পশ্চিমবঙ্গে টাকা বিলির অভিযোগে আটক বড়খলার বিজেপি প্রার্থী কিশোর নাথ, উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি

২২ এপ্রিল : ভোটের মুখে নগদ টাকা বিলির অভিযোগকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্তবর্তী হিঙ্গলগঞ্জ বিধানসভার কনকনগর গ্রামে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই ঘটনায় কাছাড়ের বড়খলার বিজেপি প্রার্থী তথা অসমের প্রাক্তন বিধায়ক কিশোর নাথ এবং স্থানীয় বিজেপি নেতা তরুণ মণ্ডলকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে একটি গাড়ি…

Read More

কাল প্রথম দফার ভোট পশ্চিমবঙ্গে, বেশি আসন মুর্শিদাবাদে

২২ এপ্রিল : পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম দফার নির্বাচন হতে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। এ দফায় রাজ্যের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মোট ১৬ জেলার ১৫২টি আসনে ভোটগ্রহণ হবে। তার আগে মঙ্গলবার সন্ধ্যায় এসব আসনে নির্বাচনি প্রচারণা শেষ হয়েছে। বুধবার ভোট সামগ্রী নিয়ে রওয়ানা দিয়েছেন পোলিং অফিসাররা। প্রথম দফায় ভোট হবে উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর,…

Read More

দিল্লির অমর কলোনিতে নৃশংস খুন, সন্দেহের তালিকায় পুরানো পরিচারক

২২ এপ্রিল : দিল্লির অমর কলোনিতে চাঞ্চল্যকর খুনের ঘটনা। ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস (IRS)-এর এক অফিসারের ২২ বছর বয়সী কন্যাকে বুধবার নৃশংসভাবে খুন করা হয়েছে। এই ঘটনায় বাড়ির পুরানো পরিচারকের দিকে সন্দেহের তীর ঘুরিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, মোবাইল ফোনের চার্জারের তার গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে তরুণীকে খুন করা হয়। পুলিশ সূত্রে খবর, ঘটনার সময়…

Read More