স্কুলে মৃত্যু হওয়া শাকিবুল আলমের জানাজা সম্পন্ন, তিন শিক্ষিকার আচরণে নিন্দার ঝড়

বরাক তরঙ্গ, ৮ মে : কাটিগড়ায় ক্লাসরুমে গলায় কিছু একটা আটকে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হওয়া ছাত্র তথা পাঁচ বছরের শিশু শাকিবুল আলমের জানাজা সম্পন্ন হয়েছে এক শোকাবহ পরিবেশে। বৃহস্পতিবার গভীর রাতে ময়নাতদন্ত শেষে শিশুটির মরদেহ গঙ্গাপুরস্থিত নিজ বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও স্থানীয় বাসিন্দারা। অসংখ্য মানুষের উপস্থিতিতে শাকিবুলের জানাজা অনুষ্ঠিত হয়।…

Read More

গ্যামন সেতু থেকে বরাকে ঝাঁপ মহিলার, জীবিত উদ্ধার

বরাক তরঙ্গ, ৭ মে : কাটিগড়া-বদরপুর সংযোগকারী গ্যামন সেতু থেকে বৃহস্পতিবার বিকেলে এক মহিলা বরাক নদীতে ঝাঁপ দেন বলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় মানুষজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা গেছে, ওই মহিলা সেতু থেকে নদীতে ঝাঁপ দেওয়ার পর নদীতে মাছ ধরতে থাকা কয়েকজন জেলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাঁকে…

Read More

হাইলাকান্দির শিক্ষা বিভাগের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি

পুড়ে ছাই সেনিটারি ন্যাপকিন, খাতা ও শিক্ষা সহায়ক সামগ্রী_____ বরাক তরঙ্গ, ৭ মে : হাইলাকান্দি শহরের এডুকেশন কমপ্লেক্স সংলগ্ন শিক্ষা বিভাগের গুদামে বৃহস্পতিবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে পুড়ে যায় বিপুল পরিমাণ সেনিটারি ন্যাপকিন, এফএলএন সামগ্রী, খাতা-সহ বিভিন্ন শিক্ষা সহায়ক উপকরণ। প্রায় চার ঘণ্টার চেষ্টায় পাঁচটি দমকল বাহিনীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা…

Read More

কাটিগড়ায় স্কুলে শিশুর মৃত্যু ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের শাস্তির দাবি এআইডিএসও’র গভীর

বরাক তরঙ্গ, ৭ মে : কাছাড় জেলার কাটিগড়া এলাকার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত এক একরত্তি শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ছাত্র সংগঠন  এআইডিএসও’র কাছাড় জেলা কমিটি। আজ এক প্রেস বিবৃতির মাধ্যমে সংগঠনের জেলা কমিটির পক্ষ থেকে জানানো হয় যে, একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিশুর এই ধরণের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক…

Read More

প্রত্যন্ত চা-বাগান থেকে এমবিবিএস—মনীশ কৈরির সাফল্যে গর্বিত ইছাবিল বাগানবাসী

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ৭ মে : প্রতিকূলতাকে জয় করে স্বপ্নপূরণের এক অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত স্থাপন করলেন ইছাবিল চা-বাগানের কালাছড়া লাইনের তরুণ মনিষ কৈরি। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও কঠোর পরিশ্রম, পরিবারের ত্যাগ এবং অদম্য মানসিক শক্তির জোরে এমবিবিএস পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে তিনি শুধু নিজের পরিবার নয়, সমগ্র ইছাবিল চা-বাগান এলাকার মুখ উজ্জ্বল করেছেন। পাথারকান্দি কেন্দ্রের…

Read More

উত্তর করিমগঞ্জের বেহাল সড়ক সংস্কারে তৎপর জাকারিয়া

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৭ মে : নির্বাচনের ফল ঘোষণার মাত্র তিন দিনের মধ্যেই উন্নয়নের কাজে সক্রিয় হয়ে উঠেছেন উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক জাকারিয়া আহমদ পান্না। এলাকার দীর্ঘদিনের জনসমস্যাগুলিকে অগ্রাধিকার দিয়ে একের পর এক উদ্যোগ গ্রহণ করছেন তিনি। বিশেষ করে শহরের বেহাল ও জরাজীর্ণ সড়কগুলির দ্রুত সংস্কারের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেছেন…

Read More

ক্লাসে শ্বাসরুদ্ধ হয়ে অস্বাভাবিক মৃত্যু কেজি ওয়ানের ছাত্রের

বরাক তরঙ্গ, ৭ মে : হৃদয়বিদারক ঘটনা! ক্লাসে শ্বাসরোধ হয়ে অস্বাভাবি মৃত্যু ঘটল কেজি ওয়ানের এক ছাত্রের। ধারনা করা হচ্ছে  জলের বোতলের ঢাকনা গলায় আটকে শ্বাসরুদ্ধ হয়ে কেজি ওয়ানের খুদে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু ঘটে। কাটিগড়ার গঙ্গাপুর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা হারিস উদ্দিনের একমাত্র ছেলে হলি ফ্লাওয়ার স্কুলের কেজি ওয়ানের ছাত্র সাকিব আহমদের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নেমে…

Read More

সোনাবাড়িঘাট এমভি স্কুলের পোশাক বিতরণ

বরাক তরঙ্গ, ৭ মে : সোনাবাড়িঘাট এমভি স্কুলের পড়ুয়াদের মধ্যে পোশাক বিতরণ করা হল। বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে পড়ুয়াদের হাতে পোশাক তুলে দেন প্রধানশিক্ষক ও পরিচালন সমিতির কর্মকর্তারা। এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধানশিক্ষক মজিবুর রহমান চৌধুরী পড়ুয়াদের নিয়মিত স্কুলে পাঠাতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সরকার পড়ুয়াদের জন্য অর্থ খরচ করছে, কিন্তু অভিভাবকেরা সচেতন না…

Read More

বিনয় পালের সাফল্য, পেলেন সংস্কৃতি মন্ত্রকের টেগোর ফেলোশিপ

বরাক তরঙ্গ, ৭ মে : বরাকের প্রতিভাবান ভাস্কর ড. বিনয় পালের সাফল্যের মুকুটে আরও একটি পালকের সংযোজন ঘটল। বিশেষ মর্যাদা সম্পন্ন ২০২৫-২৬ ‘র টেগোর ন্যাশনাল স্কলারশিপের জন্য মনোনীত হয়েছেন তিনি। মূলত উত্তর-পূর্বের পাবলিক আর্টের উপর গবেষণার জন্যই এই স্কলারশিপ পাবেন বিনয়। হাইলাকান্দির কিংবদন্তি মূর্তি শিল্পী রবিন পালের ছেলে ড. বিনয় পাল বরাক সহ উত্তর পূর্বের…

Read More

মাসিমপুরে এনসিসি ক্যাডেটদের নিয়ে ড্রোন প্রশিক্ষণ শিবির আসাম রাইফেলসের

বরাক তরঙ্গ, ৭ মে : আসাম রাইফেলসের শ্রীকোণা ব্যাটালিয়ন মাসিমপুরে এনসিসি ক্যাডেটদের জন্য দু’দিনব্যাপী ড্রোন প্রশিক্ষণ শিবির সফলভাবে আয়োজন করে। আধুনিক ড্রোন প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ইউএএস/সি-ইউএএস (Unmanned Aerial System/Counter-Unmanned Aerial System) সংক্রান্ত প্রাথমিক ধারণা ও মোতায়েন কৌশল সম্পর্কে ব্যবহারিক জ্ঞান প্রদানই ছিল এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। বুধবার প্রশিক্ষণ কর্মসূচিতে মোট ১৬৩ জন এনসিসি…

Read More