শিক্ষক দিবসে শিক্ষাবিদ আব্দুল করিম বড়ভূইয়াকে সংবর্ধনা এসইউ লস্কর এডুকেশনাল ফাউন্ডেশনের

বরাক তরঙ্গ, ৬ সেপ্টেম্বর : শিক্ষক দিবস উপলক্ষে বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজহিতৈষী ও এনআইটি শিলচরের সিনিয়র অধ্যাপক ড. আব্দুল করিম বড়ভুইয়াকে সংবর্ধনা জানাল হাজি এস ইউ লস্কর এডুকেশনাল ফাউন্ডেশন। শিক্ষা, গবেষণা ও সমাজসেবায় তাঁর দীর্ঘদিনের উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়। শনিবার বিকেলে মেহেরপুরের কাটাল রোডের একটি ভবনে আয়োজিত অনাড়ম্বর অনুষ্ঠানে উত্তরীয়, পুষ্পস্তবক, শংসাপত্র…

Read More

দিলীপ শইকিয়ার উপস্থিতিতে বিজেপিতে তৃণমূলের ৫০ কর্মী-সমর্থকের যোগদান

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ৬ সেপ্টেম্বর : কাছাড়ে বিজেপির যোগদান কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। অসম প্রদেশ বিজেপির সভাপতি দিলীপ শইকিয়ার উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসের ৫০ জন কর্মী ও সমর্থক আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায়, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক ডাঃ রাজদীপ…

Read More

শিলচরে দশ শিক্ষিকাকে সংবর্ধনা ‘খোঁজ’-এর

বরাক তরঙ্গ, ৬ সেপ্টেম্বর : শিক্ষক দিবস উপলক্ষে দশটি স্কুলের দশজন শিক্ষিকাকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করল সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন ‘খোঁজ’। শনিবার সন্ধ্যায় সুভাষনগর অগ্রণী ক্লাব হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানের শুরুতেই ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ সর্বপল্লী রাধাকৃষ্ণনকে স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন…

Read More

শিলচর পুর নিগম নির্বাচন : ‘আমূল পরিবর্তন’, পরিচ্ছন্ন-সবুজ শহর গড়ার প্রতিশ্রুতি বিজেপির

রূপক চক্রবর্তী ও দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ৬ সেপ্টেম্বর : আসন্ন শিলচর পুর নিগম নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী কর্মসূচি ও ঘোষণাপত্রের বিভিন্ন দিক তুলে ধরল ভারতীয় জনতা পার্টি। রবিবার ইটখলায় বিজেপির কাছাড় জেলা কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে দলের অসম রাজ্য সভাপতি দিলীপকুমার শইকিয়া জানান, শিলচরের সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে শহরে ‘আমূল পরিবর্তন’ আনা হবে। একইসঙ্গে…

Read More

ব্যবসায়ী সুকল্যাণ দত্তের অকাল প্রয়াণ

বরাক তরঙ্গ, ৬ সেপ্টেম্বর : অকালে ঝরে গেল একটি তরতাজা প্রাণ। প্রয়াত হলেন ধলাই বাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী সুকল্যাণ দত্ত, যিনি সকলের কাছে টুটন দত্ত নামেই বিশেষ পরিচিত। শনিবার বিকাল ৩-১০ মিনিটে নিজ বাসভবন ধলাইতে হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হন। পরিবারের লোকজন সঙ্গে সঙ্গে তাকে ধলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে…

Read More

হাইলাকান্দিতে সাতজন শিক্ষককে ‘জ্ঞানজ্যোতি’ সম্মাননা রোটারি ক্লাবের

বরাক তরঙ্গ, ৬ সেপ্টেম্বর : শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দেন না, তাঁরা প্রজন্মের পথ দেখান, স্বপ্ন দেখতে শেখান। সেই আলোকবর্তিকাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে ৬৫তম শিক্ষক দিবসে হাইলাকান্দি রোটারি ক্লাবের পক্ষ থেকে সাতজন শিক্ষক-শিক্ষিকাকে প্রদান করা হল ‘রোটারি জ্ঞানজ্যোতি পুরস্কার’। রোটারি ডিস্ট্রিক্ট ৩২৪০-এর উদ্যোগে এবং হাইলাকান্দি রোটারি ক্লাবের ব্যবস্থাপনায় শনিবার সন্ধ্যায় ক্লাব প্রাঙ্গণে আয়োজিত…

Read More

ভূমিকম্পে কেঁপে উঠল বরাক

বরাক তরঙ্গ, ৬ সেপ্টেম্বর : ভূমিকম্পে কেঁপে উঠল বরাক সহ উত্তর-পূর্বাঞ্চলের বহু অঞ্চল। রবিবার সকাল ৯টা ৬ মিনিটে কম্পন অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.০।  কেন্দ্রস্থল কাছাড় জেলার নোয়ারবন্দ গ্রান্ট সংলগ্ন এলাকা। তবে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।

Read More

শিক্ষক দিবসে তিন শিক্ষককে সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ, ব্যতিক্রমী উদ্যোগ সমাজকর্মী বদর উদ্দিনের

বরাক তরঙ্গ, ৬ সেপ্টেম্বর : শিক্ষক দিবস উপলক্ষে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করলেন দক্ষিণ কৃষ্ণপুরের সমাজকর্মী বদর উদ্দিন বড়ভূইয়া। শিক্ষকদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি পরিবেশ সংরক্ষণের বার্তা দিতে তিন প্রাক্তন শিক্ষককে সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ করলেন তিনি। শনিবার সোনাবাড়িঘাট ময়ীনুল হক চৌধুরী হায়ার সেকেন্ডারি স্কুলের প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আইনুল হক মজুমদার এবং প্রাক্তন শিক্ষক সাজাম উদ্দিন বড়ভূইয়াকে…

Read More

জনতা কলেজে শিক্ষক দিবস উদযাপন

বরাক তরঙ্গ, ৬ সেপ্টেম্বর : জনতা কলেজ, কাবুগঞ্জের ছাত্র সংসদের উদ্যোগে ৫ সেপ্টেম্বর কলেজের অডিটোরিয়ামে যথাযোগ্য মর্যাদায় শিক্ষক দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয় কলেজের অধ্যক্ষ ড. দেবাশিস পাল এবং কলেজের সকল নিয়মিত ও অতিথি শিক্ষকের প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে। এরপর ‘মঙ্গল দীপ জ্বলে’ উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আবহ তৈরি হয়। পরে কলেজের…

Read More

৬৫তম শিক্ষক দিবসে কাছাড়ের প্রবীণ শিক্ষকদের সম্মাননা

বরাক তরঙ্গ, ৫ সেপ্টেম্বর : শিক্ষক দিবস উপলক্ষে কাছাড় জেলায় প্রবীণ শিক্ষকদের সম্মান জানাল জেলা প্রশাসন। শনিবার ৬৫তম শিক্ষক দিবস উপলক্ষে ‘রাজ্যপাল অসম বরিষ্ঠ শিক্ষক সন্মান ২০২৬’-এর আওতায় জেলার বিভিন্ন শিক্ষা ব্লকের প্রবীণ অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়। দীর্ঘ কয়েক দশক ধরে শিক্ষকতার মাধ্যমে একাধিক প্রজন্মের শিক্ষার্থীর জীবন গড়ে তোলার ক্ষেত্রে তাঁদের অবদানের স্বীকৃতি হিসেবেই…

Read More