সোনাইয়ে পূর্ত সড়কের কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা বৈঠক আমিনুল হকের

Spread the news

নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ৭ সেপ্টেম্বর : সোনাই বিধানসভা সমষ্টির বিভিন্ন পূর্ত সড়কের নির্মাণ ও সংস্কারকাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার ধলাইস্থিত পূর্ত বিভাগের ধলাই-সোনাই টেরিটোরিয়াল ডিভিশনের কার্যালয়ে বিধায়ক আমিনুল হক লস্করের উপস্থিতিতে এই বৈঠক হয়। বৈঠকে সোনাই কেন্দ্রের বিভিন্ন এলাকায় চলমান পূর্ত সড়কের কাজের বর্তমান পরিস্থিতি ও অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংশ্লিষ্ট পূর্ত বিভাগের আধিকারিক ও ঠিকাদারদের সঙ্গে একাধিক সড়কের নির্মাণ ও সংস্কারকাজের অগ্রগতি নিয়ে মতবিনিময় করেন বিধায়ক।

নির্ধারিত সময়ে কাজ শেষ ও গুণগত মান বজায় রাখার নির্দেশ বিধায়কের

গুরুত্বপূর্ণ সড়কগুলোর কাজ যাতে কোনোভাবেই বিলম্বিত না হয়, সেদিকে বিশেষ নজর দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন আমিনুল হক লস্কর। নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ সম্পন্ন করার পাশাপাশি নির্মাণকাজে গুণগত মান বজায় রাখার ওপরও তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *