সাতসকালে বাড়ির পুকুর থেকে ৮ মাসের শিশুর দেহ উদ্ধার, চাঞ্চল্য লালার জালালপুরে

Spread the news

বরাক তরঙ্গ, ৭ সেপ্টেম্বর : হাইলাকান্দি জেলার লালার জলালপুরে চাঞ্চল্যকর ঘটনা ঘটলো। ৮ মাসের এক কন্যা সন্তানের নিতর দেহ উদ্ধার হল বাড়ির পুকুর থেকে। এ নিয়ে এলাকায় ধান চললো দেখা দিয়েছে। জানা যায় মিনাক্ষির দাস নামে ৮ মাসে শিশুটি দেহ সোমবার সকালে বাড়ির পুকুর থেকে উদ্ধার হয়।

শিশুটির মা জানান, সকালে স্বামী বাথরুমে যখন জান ঠিক সে সময়  তাঁর ঘুম ভেঙে যায়। এরপর তিনি দেখতে পান তাঁর পাশে শিশুটি নেই। তিনি বিছানার এদিক সেদিক খুঁজে কোন সন্ধান না পেলে বেরিয়ে শাশুড়িসহ অন্যান্যদের ডেকে আনেন। এরপর ঘরের বাইরে এবং পুকুরে খুঁজতে গিয়ে পরিবারের লোকরা হঠাৎ দেখতে পান পুকুরে শিশুটির দেহ ভাসছে। শুরু হয় কান্নাকাটি ও চিৎকার। চলে আসেন প্রতিবেশীরাও। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে হাইলাকান্দি এসকে রায় হাসপাতালে পাঠায়। পরিবারের লোকরা সঠিক তদন্ত ও দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *