শিবানীরানির নির্বাচনী কার্যালয় উদ্বোধন রাজদীপের

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর : শিলচর পুর নিগম নির্বাচনকে সামনে রেখে রংপুর ৪ নম্বর ওয়ার্ডে বিজেপির নির্বাচনী প্রচার জোরদার হয়েছে। রবিবার ৪ নম্বর ওয়ার্ডে দলের নির্বাচনী কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উধারবন্দের বিধায়ক রাজদীপ গোয়ালা। কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় বিজেপির ৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী শিবানীরানি দাসের সমর্থনে প্রচার চালানো হয়। সভা থেকে দলীয়…

Read More

শ্রীভূমি জেলায় সোমবার ড্রাই ডে ঘোষণা

জনসংযোগ, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর : মহাপুরুষ শ্রীমন্ত শংকরদেবের জন্মোৎসব উপলক্ষে ২১ সেপ্টেম্বর, সোমবার শ্রীভূমি জেলা জুড়ে ড্রাই ডে ঘোষণা করা হয়েছে। অসম আবগারী আইন অনুযায়ী এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শ্রীভূমির জেলা আয়ুক্ত কার্যালয়ের আবগারী শাখা থেকে জারিকৃত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, এই ড্রাই ডে চলাকালীন জেলাজুড়ে সমস্ত ধরণের হোলসেল ওয়্যারহাউস, আইএমএফএল খুচরো…

Read More

চিত্রা চক্রবর্তীর স্মরণে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান সুরবাহার ও ঠিকানা মিউজিকাল হাবের

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর: আকাশবাণী ও দূরদর্শনের নিয়মিত শিল্পী তথা প্রয়াত সংগীতশিল্পী চিত্রা চক্রবর্তীর স্মরণে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুরবাহার অর্গানাইজেশন ও ঠিকানা মিউজিকাল হাবের ব্যবস্থাপনায় এবং শিল্পীর পরিবারের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে তাঁর দীর্ঘ ও বর্ণময় সঙ্গীতজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন বিশিষ্টজনেরা। অনুষ্ঠানের শুরুতে প্রয়াত শিল্পী চিত্রা চক্রবর্তীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ…

Read More

পুর নির্বাচনের আগে কংগ্রেসে ভাঙন, বিজেপিতে যোগ ১৫০ কর্মীর

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর : আসন্ন শিলচর পুর নিগম নির্বাচনের আগে কংগ্রেসে বড়সড় ভাঙনের দাবি করল বিজেপি। রবিবার শিলচর জেলা বিজেপি কার্যালয়ে আয়োজিত এক যোগদান কর্মসূচিতে প্রায় ১৫০ জন কংগ্রেস কর্মী বিজেপিতে যোগদান করেন। বিজেপি নেত্রী সুস্মিতা দেবের উপস্থিতিতে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে স্বাগত জানানো হয়। যোগদান কর্মসূচিতে উপস্থিত…

Read More

জুবিন স্মরণে আসাম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও গবেষকদের শ্রদ্ধাঞ্জলি

বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর : কিংবদন্তি শিল্পী জুবিন গর্গের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে শনিবার আসাম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও পিএইচডি গবেষকদের উদ্যোগে একটি ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সবাই প্রয়াত শিল্পী জুবিন গর্গের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান এবং তাঁর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন। প্রয়াত শিল্পীর কালজয়ী গান…

Read More

লঙ্গাই ভ্যালি ক্লাবে ছয় চা-বাগানের ম্যানেজারদের সঙ্গে কৃষ্ণেন্দু পালের বৈঠক

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর : চা-বাগান এলাকার সার্বিক উন্নয়ন, শ্রমিক কল্যাণ এবং স্থানীয় মানুষের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে লঙ্গাই ভ্যালি ক্লাবে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য ও বরাক উপত্যকার উন্নয়ন বিভাগের মন্ত্রী তথা পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের উপস্থিতিতে আয়োজিত বৈঠকে ছয়টি চা-বাগানের ম্যানেজার অংশ নেন। বৈঠকে চা-বাগান অধ্যুষিত এলাকার…

Read More

রাজারগাঁওয়ের রাস্তা ‘জুবিন পথ’ করার ঘোষণা, আদি রাজকুমারকে বিশেষ সম্মাননা

জুবিনের স্মরণে পাথারকান্দিতে আবেগঘন শ্রদ্ধাঞ্জলি মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর : প্রয়াত শিল্পী জুবিন গর্গের স্মরণে পাথারকান্দিতে অনুষ্ঠিত হল আবেগঘন শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। দক্ষিণ রেলগেট সংলগ্ন রাজারগাঁও এলাকায় প্রতাপগড় বিষ্ণুপ্রিয়া মণিপুরি সার্বজনীন দুর্গাপূজা কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অসংখ্য জুবিন অনুরাগী, গুণগ্রাহী ও স্থানীয় মানুষ অংশ নেন। প্রদীপ প্রজ্বলন, পুষ্পার্ঘ্য অর্পণ, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে…

Read More

শ্রীভূমিতে কনকলতা বড়ুয়ার আত্মবলিদান দিবস পালন

শহিদদের জীবন ও সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে আদর্শ ও সামাজিক দায়বদ্ধতার চেতনা গড়ে তোলার আহ্বান মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর : স্বাধীনতা আন্দোলনের বীর শহিদ কনকলতা বরুয়ার আত্মবলিদান দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করল এআইডিএসও-র করিমগঞ্জ জেলা কমিটি। এ উপলক্ষে রবিবার সকাল সাড়ে ৯টায় স্থানীয় এগ্রিকালচার অফিসের বিপরীতে কনকলতা বরুয়ার একটি শহিদ বেদি…

Read More

উত্তর কৃষ্ণপুরে জমি বিবাদকে কেন্দ্র করে হামলা, আহত বাবা-ছেলে

বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর : শিলচর শহরতলি উত্তর কৃষ্ণপুর প্রথম খণ্ডে পৈতৃক জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে। ঘটনায় বাবা-ছেলে আহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার  দুপুর প্রায় ১টা নাগাদ এই ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, ছয়জন ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে এসে ফরহাদ ইসলাম চৌধুরীর দোকানের টিন খুলতে শুরু করেন। এতে বাধা দিলে খায়রুল…

Read More

জুবিনের স্মরণে নরসিংহপুরে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান

বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর : অসম তথা উত্তর-পূর্ব ভারতের জন মানুষের হৃদস্পন্ধন হিসাবে পরিচিত বলিউডের বিখ্যাত প্লেবেক গায়ক জুবিন গর্গের প্রথম প্রয়াণ দিবসে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শনিবার নরসিংহপুরে আয়োজন করা হলো এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। নরসিংহপুর ভোলানাথ যোগাশ্রম শিব মন্দিরের সামনে আয়োজিত এই অনুষ্ঠানে জুবিন গর্গের গান ও সুরের মধ্য দিয়ে তাঁকে স্মরণ…

Read More