রাতাবাড়িতে ARSP-এর উদ্যোগে মেধা যাচাই পরীক্ষা, ব্যাপক সাড়া

নুরুল হক, রাতাবাড়ি।বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর : এলাকার ছাত্রছাত্রীদের মেধা ও প্রতিভার মূল্যায়ন এবং পড়াশোনার প্রতি তাদের আগ্রহ বাড়ানোর লক্ষ্যে রবিবার রাতাবাড়িতে ARSP-এর উদ্যোগে মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষাকে কেন্দ্র করে সকাল থেকেই পরীক্ষাকেন্দ্রে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা পরীক্ষায় অংশগ্রহণ করে। এদিন পরীক্ষাকেন্দ্রে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ…

Read More

শিলচরে শ্রদ্ধায় স্মরণ বীরাঙ্গনা কনকলতা বরুয়াকে

বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর : ১৯৪২ সালের ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলনের অমর শহিদ বীরাঙ্গনা কনকলতা বরুয়ার আত্মবলিদান দিবস রবিবার শিলচরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। এ উপলক্ষে শহিদ কনকলতা স্মৃতি রক্ষা কমিটি, এআইডিএসও, এআইডিওয়াইও, এআইএমএসএস ও কমসোমলের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। রবিবার সকালে ক্লাবরোডে শহিদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে কনকলতা বরুয়ার প্রতিকৃতি স্থাপন করে মাল্যদান ও…

Read More

শিলচরে ভূপেন হাজরিকার স্মরণ অনুষ্ঠান

পিএনসি, শিলচর।বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর : ভারতরত্ন সুধাকান্ত ড. ভূপেন হাজরিকার শততম জন্মবার্ষিকী সঙ্গে সঙ্গতি রেখে রবিবার শিলচরে বরাক উপত্যকা মাতৃভাষা সুরক্ষা সমিতির কাছাড় জেলা শাখার উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশিষ্ট কবি-সাংবাদিক অতীন দাশ প্রদীপ প্রজ্বলন করে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। সঙ্গে ছিলেন ভারতরত্ন ড. ভূপেন হাজরিকা ফ্যানস অ্যাসোসিয়েশন অসম-এর সভাপতি হারাণ দে।…

Read More

মহিলা উদ্যোক্তাদের উদ্যোগে লক্ষীপুরে প্রদর্শনী, উদ্বোধন কৌশিক রায়ের

বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর : মহিলারা স্বনির্ভর হয়ে নেতৃত্ব গ্রহণ করলে সমাজের সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হয়। লক্ষীপুরের উষা কমপ্লেক্সে আয়োজিত চার দিনব্যাপী প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন রাজ্যের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক কৌশিক রায়। রবিবার প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্রের উদ্বোধন শেষে মন্ত্রী মহিলা উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন পণ্য ঘুরে দেখেন। এ সময় তিনি…

Read More

রাধারানির নির্বাচনী কার্যালয় উদ্বোধন

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর : আসন্ন শিলচর পুর নিগম নির্বাচনকে সামনে রেখে ৭ নম্বর ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী রাধারানি রবিদাসের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় ইটখলা ইঅ্যান্ডডি বাঁধ এলাকায় ফিতা কেটে কার্যালয়ের উদ্বোধন করেন মালুগ্রাম-রংপুর মণ্ডলের সভাপতি পুলক দাস। সঙ্গে ছিলেন মণ্ডলের সহ-সভাপতি গীতনাথ, সম্পাদিকা মুন্নি দে, পরিচালনা কমিটির সভাপতি বাপ্পা…

Read More

স্টুডিও শিবাংশের উদ্যোগে হাইলাকান্দিতে আবেগঘন আয়োজনে জুবিন স্মরণ

বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর : দেখতে দেখতে কেটে গেল একটি বছর। ক্যালেন্ডারের পাতায় সময় এগিয়ে গেলেও অসমের কোটি মানুষের হৃদয়ে আজও অমলিন ‘জুবিন’ নামটি। ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে অসম তথা ভারতবর্ষের জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গর্গের আকস্মিক প্রয়াণ যেন সংগীতজগতের পাশাপাশি তাঁর অগণিত অনুরাগীর হৃদয়ে এক গভীর শূন্যতা তৈরি করে দিয়েছিল। সেই শূন্যতা আজও পূরণ…

Read More

সাতকরাকান্দি হাইস্কুলে পরিচালনা কমিটি গঠন নিয়ে অনিয়ম, ডিসির দ্বারস্থ সদস্যরা

বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর : সোনাইয়ের সাতকরাকান্দি হাইস্কুলে স্কুল ম্যানেজমেন্ট কমিটি (এসএমসি) গঠন নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। এ নিয়ে কাছাড়ের জেলা কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করেছেন এসএমসির কয়েকজন সদস্য। অভিযোগকারীদের দাবি, গত ১৭ সেপ্টেম্বর স্কুলে এসএমসি সদস্যদের নিয়ে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচনের জন্য একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় কয়েকজন সদস্য ভোটের মাধ্যমে সভাপতি ও সহ-সভাপতি…

Read More

সোনাইয়ে বরাক ভিত্তিক সংগীত ও নৃত্য প্রতিযোগিতা ১১ অক্টোবর

আব্দুল হক, সোনাই।বরাক তরঙ্গ, ১৯ সেপ্টেম্বর: এক সময় সংস্কৃতির প্রতি মানুষের টান ছিল। আজকাল আগের মতো নিজেদের সংস্কৃতি নিয়ে খুব একটা চর্চা বা জড়িত না হওয়ার প্রবণতা বেড়ে যাচ্ছে। তাই সঙ্গীত, নৃত্য, নাটক এই সব হারিয়ে যাচ্ছে নতুন প্রজন্মের কাছে। সঙ্গীত, নৃত্য, নাটক ও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে এবার সোনাই সঙ্গীত বিদ্যালয় প্রতি বছরের ন্যায় এবারও…

Read More

কাসিম আলি হাইস্কুলের পরিকাঠামো উন্নয়নে সাড়ে চার কোটি টাকার প্রস্তাব বিধায়ক আমিনুর রশিদের

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৯ সেপ্টেম্বর : পাথারকান্দির জোড়বাড়ি হাজি কাসিম আলি হাইস্কুলের পরিকাঠামো উন্নয়নে প্রায় সাড়ে চার কোটি টাকার প্রস্তাব রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে বলে জানালেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী। শনিবার বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রথমবার বিদ্যালয়টি পরিদর্শনে গিয়ে তিনি এই কথা জানান। সকাল প্রায় ১১টায় বিদ্যালয়ে পৌঁছে বিধায়ক ভবনের…

Read More

জুবিনের প্রথম মৃত্যুবার্ষিকীতে দিব্যাঙ্গ শিল্পী জয় প্রকাশকে সম্মান জানাল ‘সক্ষম’

বরাক তরঙ্গ, ১৯ সেপ্টেম্বর : জুবিন গর্গের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মানবিক উদ্যোগে এগিয়ে এল সর্বভারতীয় দিব্যাঙ্গজনের সংগঠন ‘সক্ষম’। সংগঠনের পক্ষ থেকে হাইলাকান্দি জেলার লালাছড়া চা- বাগানের দৃষ্টিহীন প্রতিভাবান লোকশিল্পী জয় প্রকাশকে তাঁর বাড়িতে গিয়ে সম্মান জানানো হয়। সম্প্রতি স্থানীয় গণেশপূজার মণ্ডপে ‘মন মোর রসনা’ নামে একটি লোকগান গেয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন প্রায়…

Read More