Category: বরাক
জলনিকাশি, পানীয় জল ও রাস্তাঘাটের সমস্যা ইস্যু ৬ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী সন্দীপ দত্তের
বরাক তরঙ্গ, ২২ সেপ্টেম্বর : ৬ নম্বর ওয়ার্ড। তবে দীর্ঘদিন ধরে জলনিকাশি ব্যবস্থা, পানীয় জলের সংকট এবং বেহাল রাস্তাঘাটের কারণে এলাকার বাসিন্দারা চরম দুর্ভোগে রয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার ৬ নম্বর ওয়ার্ডের একাংশের বাসিন্দারা নির্দল প্রার্থী সন্দীপ দত্তের সামনে তাঁদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বাসিন্দাদের অভিযোগ, এলাকার বিভিন্ন গলি ও গুরুত্বপূর্ণ রাস্তায় জল জমে…
কমলাক্ষের জন্মদিনে সিদ্ধেশ্বর শিব মন্দিরে যজ্ঞ-কীর্তন, প্রশান্তি লজে আনন্দঘন উদযাপন
চার মণ্ডলের সভাপতি, কার্যকর্তা ও শুভানুধ্যায়ীদের উদ্যোগে জন্মদিন পালন______ শমীন্দ্র পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ২২ সেপ্টেম্বর : কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের জন্মদিন উপলক্ষে সোমবার কাটিগড়ায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিধায়কের জন্মদিনকে স্মরণীয় করে তুলতে কাটিগড়ার চার মণ্ডলের সভাপতি, দলীয় কার্যকর্তা ও বিধায়কের শুভাকাঙ্ক্ষীদের উদ্যোগে ধর্মীয় ও আনন্দঘন কর্মসূচির আয়োজন করা হয়। এদিন শ্রীশ্রী সিদ্ধেশ্বর শিব…
মুখ্যমন্ত্রীর প্রস্তাবিত বরাক সফর ঘিরে প্রস্তুতি তুঙ্গে, বৈঠক কৃষ্ণেন্দুর
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২২ সেপ্টেম্বর: চলতি মাসের শেষদিকে অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার প্রস্তাবিত বরাক উপত্যকা সফরকে সামনে রেখে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। সফর সফল ও নির্বিঘ্ন করতে সোমবার অসম সচিবালয়, বরাক ভ্যালিতে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক বৈঠক। রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের সভাপতিত্বে বৈঠকে…
ঘনিয়ালায় জুবিন দিবস পালন
বরাক তরঙ্গ, ২১ সেপ্টেম্বর: প্রয়াত সংগীতশিল্পী জুবিন গর্গের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিলচরের ঘনিয়ালায় ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের যুব সমাজের উদ্যোগে আবেগঘন স্মরণসভা অনুষ্ঠিত হয়। ঘনিয়ালা ইঅ্যাব্ডডি আম্বর আলি লেন সংলগ্ন খোলা মাঠে আয়োজিত অনুষ্ঠানে জুবিনপ্রেমী ছাড়াও এলাকার বিশিষ্ট ও সম্মানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জুবিন গর্গের জীবন ও সংগীতজীবন নিয়ে বক্তব্য রাখেন ঘোষক, সাংস্কৃতিককর্মী,…
ধলাইয়ে ইউরিয়া সার উদ্ধার, আটক চালক
দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।বরাক তরঙ্গ, ২১ সেপ্টেম্বর : ধলাই থানার পুলিশ গেটের সামনে নিয়মিত চেকিং চলাকালীন বিপুল পরিমাণ ইউরিয়া সার উদ্ধার করেছে পুলিশ। সোমবার আনুমানিক বিকেল ৫-৩০ মিনিটে চেকিং চলাকালীন একটি সন্দেহজনক যানবাহনকে পুলিশ আটক করে তল্লাশি চালায়। তল্লাশির সময় AS-11-RC-1603 নম্বরের গাড়ি থেকে মোট ৩০০ বস্তা ইউরিয়া সার পাওয়া যায়। ঘটনায় গাড়ির চালক ধলাই রাজনগরের…
বদরপুরে গাড়ির ড্যাশবোর্ড থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার, আটক দুই
মোহাম্মদ জনি, শ্রীভূমি। বরাক তরঙ্গ, ২১ সেপ্টেম্বর : মাদকের বিরুদ্ধে শ্রীভূমি পুলিশের অভিযান অব্যাহত। এবার বদরপুর থানার আওতাধীন এলাকায় একটি গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গাড়িতে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, মাদক পাচারের বিষয়ে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বদরপুর থানার অধীন এলাকায় অভিযান চালানো…
শিক্ষক রত্ন অ্যাওয়ার্ডে ভূষিত মাওলানা আবু নছর আব্দুর রৌফ
মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ২১ সেপ্টেম্বর: শিক্ষা, সমাজসেবা, জনসচেতনতা সৃষ্টি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ ‘শিক্ষক রত্ন অ্যাওয়ার্ড’-এ ভূষিত হলেন শ্রীভূমির কাঠালতলি এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজকর্মী, মাসিক ‘আল হিলাল’ সাহিত্য পত্রিকার সম্পাদক মাওলানা আবু নছর আব্দুর রৌফ। শিক্ষক দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের আশা ফাউন্ডেশনের পক্ষ থেকে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়। শিক্ষা, সমাজসেবা…
আর কে নগর, বাজারিছড়া, রাতাবাড়ি ও বদরপুরে মদ বাজেয়াপ্ত শ্রীভূমি পুলিশের
মোহাম্মদ জনি, শ্রীভূমি। বরাক তরঙ্গ, ২১ সেপ্টেম্বর : অবৈধ মদ ব্যবসার বিরুদ্ধে শ্রীভূমি পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে। জেলার বিভিন্ন থানার অন্তর্গত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বেআইনি মদ ও বিয়ার বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, আরকে নগর, বাজারিছড়া, রাতাবাড়ি ও বদরপুর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ৪৯.২৭ লিটার ইন্ডিয়ান মেড ফরেন…
প্রাক্তন বিধায়কের দখলে থাকা খাস জমি উদ্ধারে প্রশাসনের উচ্ছেদ অভিযান
বরাক তরঙ্গ, ২১ সেপ্টেম্বর : হাইলাকান্দি জেলার পাঁচগ্রামের ধলেশ্বর জিরো পয়েন্ট এলাকায় খাস জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে সোমবার উচ্ছেদ অভিযান চালাল প্রশাসন। প্রশাসনের একটি দল এস্কেভেটর নিয়ে এলাকায় পৌঁছে গরুর বাজারের একটি গেট ভেঙে দেয়। পাশাপাশি সরকারি খাস জমি দখলমুক্ত করার প্রক্রিয়াও শুরু হয়। অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই সরকারি খাস জমি প্রাক্তন আলগাপুরের বিধায়ক…
জুবিনের স্মৃতিতে আবেগঘন করিমগঞ্জ তোমায় আমরা ভুলিনি, ভুলব না’ স্লোগানে মুখর ইন্দিরা ভবন
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২১ সেপ্টেম্বর : কণ্ঠে ছিল সুর, গানে ছিল মানুষের কথা, আর হৃদয়ে ছিল অসমের প্রতি গভীর ভালোবাসা। সেই সুরের জাদুকর, অসমের গৌরব তথা বিশিষ্ট কণ্ঠশিল্পী জুবিন গার্গের স্মৃতিতে আবেগঘন হয়ে উঠল করিমগঞ্জ জেলা কংগ্রেস কার্যালয় ‘ইন্দিরা ভবন’-এর প্রাঙ্গণ। জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার সন্ধ্যা ছয়টায় জেলা কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হয়…
