Category: বরাক
চাঁদখিরায় ক্যারিয়ার কাউন্সেলিং সেশন, শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার আহ্বান মন্ত্রী কৃষ্ণেন্দু পালের
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৯ সেপ্টেম্বর : শিক্ষাজীবনে সাফল্যের পাশাপাশি ভবিষ্যতের লক্ষ্য নির্ধারণ ও সঠিক ক্যারিয়ার বেছে নেওয়ার গুরুত্ব তুলে ধরে পাথারকান্দির চাঁদখিরায় স্বামী বিবেকানন্দ কলেজে অনুষ্ঠিত হল ক্যারিয়ার কাউন্সেলিং সেশন। শনিবার আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার এবং নিজেদের আগ্রহ ও যোগ্যতা অনুযায়ী ভবিষ্যতের পথ বেছে নেওয়ার আহ্বান জানান জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য ও…
রাতাবাড়িতে স্বচ্ছ ভারত অভিযান জিপি কমিটির
বরাক তরঙ্গ, ১৯ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসেবামূলক কার্যক্রমের ২৫ বছর পূর্তি উপলক্ষে কাজিরবাজার জিপি কমিটির উদ্যোগে রাতাবাড়িতে স্বচ্ছ ভারত অভিযান ও সাফাই কর্মসূচি অনুষ্ঠিত হয়। শনিবার রাতাবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই পরিচ্ছন্নতা অভিযানে স্থানীয় জিপি কমিটির কর্মকর্তা ও সদস্যরা অংশগ্রহণ করেন। অভিযানের মাধ্যমে স্কুল চত্বর ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি…
ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের অভিযান উদ্ধার ১৭ হাজার ইয়াবা
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৯ সেপ্টেম্বর : ভারত-বাংলাদেশ সীমান্তে মাদক পাচারের বড়সড় চেষ্টা বানচাল করল বিএসএফ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে গাঙ্গপাড় এলাকা থেকে ১৭ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৩৭ লক্ষ টাকা। জানা গেছে, জগন্নাথি বিওপির অধীন গাঙ্গপাড় এলপি স্কুল সংলগ্ন এলাকায় ১৭১…
সিদ্দেকের রাজনৈতিক জীবন, সাহসী ভূমিকা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের স্মৃতিচারণ রাতাবাড়িতে
নুরুল হক, রাতাবাড়ি।বরাক তরঙ্গ, ১৯ সেপ্টেম্বর: রাতাবাড়ির কাজিরবাজারে প্রয়াত নেতা সিদ্দেক আহমেদের স্মরণে এক স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় রাতাবাড়ির বিভিন্ন প্রান্ত থেকে রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। হিফজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুফতি আব্দুল বাসিত আলকাসিমি। তিনি সিদ্দেক আহমেদের দীর্ঘ রাজনৈতিক ও…
কাটিগড়ায় মর্মান্তিক দুর্ঘটনা : চলন্ত ই-অটো ট্রাক থেকে ড্রাম পড়ে গুরুতর আহত পথচারী
শমীন্দ্র পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ১৯ সেপ্টেম্বর : কাটিগড়ায় চলন্ত ই-অটো ট্রাক থেকে ড্রাম পড়ে গুরুতর আহত হলেন এক পথচারী। শনিবার সংঘটিত এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, একটি ই-অটো ট্রাকে প্রায় ১০টি ড্রাম নিয়ে যাওয়ার সময় হঠাৎ একটি ড্রাম গাড়ির উপর থেকে খসে পড়ে। সেই ড্রামের আঘাতে আব্দুল কুদ্দুস নামের এক…
আছিমগঞ্জ গেটে জাতীয় সড়কের বেহাল দশা, গর্তে থমকে যান চলাচল
মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ১৯ সেপ্টেম্বর : কানাইবাজারের আছিমগঞ্জ গেট এলাকায় জাতীয় সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ ও যানবাহন চালকরা। সড়কের বিভিন্ন অংশে তৈরি হয়েছে বড় বড় গর্ত। গর্ত এড়িয়ে চলতে গিয়ে যানবাহনের গতি কমে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে যানজট। একই সঙ্গে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে। স্থানীয় বাসিন্দা ও চালকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কের…
ময়ীনুল হক চৌধুরী হায়ার সেকেন্ডারি স্কুলের পরিচালন সমিতি গঠন
বরাক তরঙ্গ, ১৯ সেপ্টেম্বর : সোনাবাড়িঘাট ময়ীনুল হক চৌধুরী হায়ার সেকেন্ডারি স্কুলের পরিচালন সমিতি গঠন হল। শনিবার এক সভায় নয়া পরিচালন সমিতি গঠন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে খলিলুর রহমান চৌধুরীকে সভাপতি মনোনীত করা হয়। সভায় ১৮জন অভিভাবক প্রতিনিধি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এরমধ্যে ছিলেন জাবেদ চৌধুরী, মুন্না মজুমদার, সমসুর উদ্দিন আহমদ, সুয়েল চৌধুরী প্রমুখ।…
রাধামাধব কলেজে জুবিন স্মরণ ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান
বরাক তরঙ্গ, ১৯ সেপ্টেম্বর : শনিবার শিলচর রাধামাধব কলেজে ভারতবর্ষের বিখ্যাত সঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক ও বিশিষ্ট সমাজসেবী জুবিন গর্গের প্রথম প্রয়াণ দিবসে তাঁর স্মরণে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের তরফে জুবিন গার্গের প্রতিকৃতির সম্মখে প্রদীপ প্রজ্বলন করে ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. অরুন্ধতী দত্ত চৌধুরী । পরে…
নরসিংহপুরে ইলেকট্রিক অটোর ধাক্কায় গুরুতর আহত পথচারী
দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।বরাক তরঙ্গ, ১৯ সেপ্টেম্বর: কাছাড়ের নরসিংহপুরে ইলেকট্রিক অটোর ধাক্কায় গুরুতর আহত হলেন এক পথচারী যুবক। শনিবার দুপুর দেড়টা নাগাদ ৩০৬ নম্বর জাতীয় সড়কের পাশে ভোলানাথ যোগাশ্রমের সামনে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, নরসিংহপুর এলাকার বাসিন্দা স্বর্ণজয় নাথ রাস্তার পাশে দিয়ে যাওয়ার সময় একটি ইলেকট্রিক অটো তাঁকে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, যাত্রীবাহী অটোটিতে…
৩২ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী মৃণালিনী সিনহার নির্বাচনী কার্যালয় উদ্বোধন
দীপ দেব, শিলচর। বরাক তরঙ্গ, ১৯ সেপ্টেম্বর : আসন্ন নির্বাচনকে সামনে রেখে শিলচরের ৩২ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী মৃণালিনী সিনহার নির্বাচনী কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সিঙ্গারী (বাগাডহর) এলাকায় নবনির্মিত কার্যালয়টি উদ্বোধনের পর দলীয় কর্মী ও স্থানীয় নেতৃবৃন্দকে নিয়ে একটি সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য রামকৃষ্ণ সিনহা,…
