শিবানীরানির নির্বাচনী কার্যালয় উদ্বোধন রাজদীপের

Spread the news

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর : শিলচর পুর নিগম নির্বাচনকে সামনে রেখে রংপুর ৪ নম্বর ওয়ার্ডে বিজেপির নির্বাচনী প্রচার জোরদার হয়েছে। রবিবার ৪ নম্বর ওয়ার্ডে দলের নির্বাচনী কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উধারবন্দের বিধায়ক রাজদীপ গোয়ালা। কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় বিজেপির ৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী শিবানীরানি দাসের সমর্থনে প্রচার চালানো হয়। সভা থেকে দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি ভোটারদেরও শিবানীরানি দাসকে সমর্থন করে তাঁকে জয়ী করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির মণ্ডল সভাপতি পুলক দেব, শ্যামলবরণ দেব, মানসী শুক্ল বৈদ্য, দলীয় প্রার্থী শিবানী রাণী দাসসহ দলের অন্যান্য নেতা-কর্মী ও সমর্থকরা। সভায় বক্তারা আসন্ন পুর নিগম নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে প্রচারে নামার আহ্বান জানান। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ৪ নম্বর ওয়ার্ডে বিজেপির প্রচার ও সাংগঠনিক তৎপরতাও ক্রমশ বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *