ধান ক্ষেত থেকে ইউটিউবারের পচন ধরা দেহ উদ্ধার, রহস্য

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ২১ সেপ্টেম্বর : নিখোঁজ হওয়ার চার দিন পর জলমগ্ন ধান ক্ষেত থেকে এক যুবকের পচন ধরা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পাথারকান্দির চাঁন্দখিরা এলাকায়। মৃত যুবকের নাম জুবেল আহমেদ (২১)। তাঁর বাড়ি লক্ষীপুর এলাকার সীমান্তসংলগ্ন হাতিরগুলে। সোমবার দুপুরে চাঁন্দখিরা তেমাথা সংলগ্ন ৮ নম্বর জাতীয় সড়কের পাশে একটি ধান ক্ষেত থেকে দুর্গন্ধ…

Read More

শিলচর পুর নিগম নির্বাচনের আগে ফের কংগ্রেসে ধাক্কা, অগপয় যোগদান  শতাধিক কর্মীর

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২১ সেপ্টেম্বর : শিলচর পুর নিগম নির্বাচনের প্রাক্কালে কংগ্রেসে বড়সড় ভাঙনের খবর সামনে এল। ৭ নম্বর ওয়ার্ডের ঘনিয়ালায় রবিবার বিকেলে অনুষ্ঠিত এক যোগদান সভায় শতাধিক কংগ্রেস কর্মী অসম গণ পরিষদে (অগপ) যোগদান করেন।ঘনিয়ালার আতাউর রহমানের বাসভবনে আয়োজিত এই অনুষ্ঠানে অগপের শিলচর বিধান পরিষদের সভাপতি সৌম্যদীপ ভট্টাচার্য (দীপন), সংখ্যালঘু পরিষদের জেলা সভাপতি…

Read More

শিলচরের তারাপুরে চুরি, লকার ভেঙে প্রায় দেড় কোটি টাকার অলঙ্কার লুট

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ২১ সেপ্টেম্বর : পুজোর আগে শিলচরের তারাপুর শিববাড়ি রোডের ক্ষুদিরাম সরণি বাই লেনে অবসরপ্রাপ্ত অধ্যাপক অসিত চক্রবর্তীর বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, গভীর রাতে বাড়ির স্লাইডিং দরজা ভেঙে ভিতরে ঢুকে চোর। এরপর লকার ভেঙে প্রায় দেড় কোটি টাকা মূল্যের সোনার অলঙ্কার নিয়ে পালিয়ে যায়। ঘটনায় তারাপুর থানায় এফআইআর দায়ের করেছে…

Read More

আসাম বিশ্ববিদ্যালয়ে গভীর শ্রদ্ধায় মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের ৫৭৮তম জন্মবার্ষিকী পালন

বরাক তরঙ্গ, ২১ সেপ্টেম্বর : গভীর শ্রদ্ধা ও ভাবগম্ভীর পরিবেশে আসাম বিশ্ববিদ্যালয়েও সোমবার পালিত হল পঞ্চদশ-ষোড়শ শতকের কিংবদন্তি সন্ত-পণ্ডিত, সমাজ সংস্কারক তথা অসমের সাংস্কৃতিক জাগরণের অন্যতম পথিকৃৎ মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের ৫৭৮তম জন্মবার্ষিকী। এদিন সকালে বিশ্ববিদ্যালয়ের রাজা রামমোহন রায় প্রশাসনিক ভবনে শ্রীমন্ত শঙ্করদেবের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ড. প্রদোষ কিরণ নাথ।…

Read More

রামনাথপুরে লরি থেকে কফ সিরাপ উদ্ধার, আটক চালক-সহচালক

বরাক তরঙ্গ, ২১ সেপ্টেম্বর : নিষিদ্ধ কফ সিরাপ পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল হাইলাকান্দি জেলার রামনাথপুর থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি লরি থেকে প্রায় ১৫ লক্ষ টাকা মূল্যের ১,৬০০ বোতল কোডাইনযুক্ত কফ সিরাপ উদ্ধার করা হয়েছে। ঘটনায় লরির চালক ও সহচালককে আটক করার পাশাপাশি পাচারে ব্যবহৃত লরিটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ।…

Read More

শিলচরে গাঁজা সহ গ্রেফতার এক

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ২১ সেপ্টেম্বর : শিলচর তারাপুরের নাগাপাট্টির স্টেশন রোড এলাকা থেকে গাঁজা সহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে নাগাপাট্টির স্টেশন রোড এলাকা থেকে ৬১ কেজি ৯৩৭ গ্রাম সন্দেহভাজন গাঁজা উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে মাদক পরিবহণে ব্যবহৃত একটি মারুতি অল্টো ৮০০ গাড়ি আটক করে চালককে গ্রেফতার করা…

Read More

শিলচরে প্রথমবার ভারত সেবাশ্রমের যুব সম্মেলন, যুগাচার্য ভগবান স্বামী প্রণবানন্দজির আদর্শে যুবসমাজকে সংগঠিত করার আহ্বান

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর : ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যুগাচার্য ভগবান স্বামী প্রণবানন্দজির আদর্শে শিলচরে প্রথমবারের মতো আয়োজিত হলো যুব সম্মেলন। রবিবার বিকেল ৪টা থেকে শিলচরের মালিনীবিলে অবস্থিত ভারত সেবাশ্রম সংঘের কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সম্মেলনের সূচনা করেন ভারত সেবাশ্রম সংঘ উত্তর-পূর্বাঞ্চলের মুখ্য সংগঠক শ্রীমৎ স্বামী সাধনানন্দ মহারাজ, ভারত…

Read More

বাজারিছড়ায় কমিউনিটি কম্পোস্ট পিটের উদ্বোধন, জৈব বর্জ্য থেকে তৈরি হবে জৈব সার, পরিচ্ছন্ন হবে পরিবেশ

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর : বর্জ্য ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ হিসেবে বাজারিছড়ায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল কমিউনিটি কম্পোস্ট পিটের। গৃহস্থালি ও অন্যান্য জৈব বর্জ্যকে প্রাকৃতিক প্রক্রিয়ায় জৈব সারে রূপান্তরের লক্ষ্যে নির্মিত এই প্রকল্পের উদ্বোধনকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ দেখা যায়। শনিবার বিকেল ৪টা নাগাদ জনস্বাস্থ্য কারিগরি বিভাগের আধিকারিক, জনপ্রতিনিধি, আত্মসহায়ক দলের সদস্য, স্থানীয় বিদ্যালয়ের পড়ুয়া…

Read More

নেশামুক্ত যুবসমাজ গঠনের আহ্বান সোনাই কলেজে

আব্দুল হক, সোনাই।বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর : নেশামুক্ত সমাজ ও সুস্থ-সবল যুবসমাজ গড়ে তোলার প্রত্যয় নিয়ে সোনাই।মাধবচন্দ্র দাস কলেজ অডিটোরিয়ামে রবিবার অনুষ্ঠিত হলো ‘নেশামুক্ত ভারত—বিকশিত ভারত’ সচেতনতামূলক কর্মসূচি।মাই ভারত যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক, ভারত সরকারের কাছাড় জেলা শাখার উদ্যোগে এবং মাধবচন্দ্র দাস কলেজের এনসিসি, এনএসএস ও আইকিউএসি’র সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও…

Read More

প্রেমতলার পার্লারে বজরং দলের অভিযান, অশ্লীল কার্যকলাপের অভিযোগ

বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর : অশ্লীল কার্যকলাপ চলার অভিযোগে রবিবার শিলচরের প্রেমতলা এলাকার একটি পার্লারে অভিযান চালালেন বজরং দলের সদস্যরা। অভিযানের সময় পার্লারে ভাঙচুর চালানোর অভিযোগও উঠেছে। জানা গেছে, অভিযান চালানোর সময় পার্লারের ভিতর থেকে এক যুবতী ও এক কর্মীকে পাওয়া যায়। অভিযানকারীদের দাবি, ওই সময় পার্লারের ভিতরে আরও এক যুবক উপস্থিত ছিল। তবে অভিযানকারীদের…

Read More