Category: বরাক
ঘুংগুর কোয়ারপারে এডুকেশন প্রাইজ বিতরণ
বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ২৪ মে : শিলচরের ঘুংগুর কোয়ারপার দুর্গামন্দির মণ্ডপ প্রাঙ্গণে আজ এক বর্ণাঢ্য এডুকেশন প্রাইজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক ও ডিএড উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের মোমেন্টো ও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানো হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন মোট ৭২ জন মাধ্যমিক পরীক্ষার্থী, ৬৮ জন উচ্চমাধ্যমিক ছাত্রছাত্রী, ২২…
৩৫ বছরের নিরলস সেবার অবসান, অশ্রুসজল বিদায় ভানু সাধুকে
বরাক তরঙ্গ, ২৪ মে : কাছাড় জেলার অরকাটিপুর কদমপুর হনুমান মন্দিরে নেমে এসেছে গভীর শোকের ছায়া। দীর্ঘ ৩৫ বছর ধরে মন্দিরের পূজার্চনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করা ভানু সাধুর (রবিদাস) প্রয়াণে শোকাহত গোটা এলাকা। অশ্রুসজল চোখে তাঁকে শেষ বিদায় জানালেন হাজারো ভক্ত ও শুভানুধ্যায়ী। রবিবার ভোর চারটায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বয়স…
গোয়া যাওয়ার সময় মাঝপথে অসুস্থ হয়ে মৃত্যু ধলাই যুবকের, বাড়ি ফিরল নিথর দেহ
দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।বরাক তরঙ্গ, ২৪ মে : পরিবারের আর্থিক সঙ্কট দূর করতে কর্মসংস্থানের উদ্দেশ্যে যাওয়ার পথে অসুস্থ হয়ে মৃত্যু ঘটল ধলাইয়ের পালংঘাটের যুবক বিশ্বজিৎ নাথের। অন্ধ্রপ্রদেশে অসুস্থ হয়ে মৃত্যু ঘটে বিশ্বজিতের। রবিবার সাংসদ ও বিধায়কের উদ্যোগে অবশেষে তাঁর মৃতদেহ বাড়িতে পৌঁছায়। জানা গেছে, ৪২ বছর বয়সি বিশ্বজিৎ নাথ গত ১৫ মে গোয়ায় কাজের সন্ধানে যাওয়ার…
শ্যামাপ্রসাদ মুখার্জির নামে ফ্লাইওভার, কৃতজ্ঞতা
পিএনসি, শিলচর।বরাক তরঙ্গ,২৪ মে : গুয়াহাটিতে ড. শ্যামাপ্রসাদ মুখার্জির নামে একটি ফ্লাইওভারের নামকরণ করায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে উত্তর-পূর্বভিত্তিক সিভিল সোসাইটি সংগঠন ‘ড. শ্যামা প্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ’। মুখ্যমন্ত্রীর উদ্দেশে প্রেরিত এক ই-মেলে পরিষদের সভাপতি হারাণ দে তাঁকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি উল্লেখ করেন, অসমের ভাষা ও সংস্কৃতির বিকাশে…
নিউ শিলচরের ফ্যাক্টরি লেনে অবৈধ মাটি ভরাটের জেরে ভয়াবহ জলাবদ্ধতা, বিপাকে হাজারো বাসিন্দা
দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২৪ মে : শিলচরের নিউ শিলচর এলাকার সোনাই রোড সংলগ্ন ফ্যাক্টরি লেন থেকে মজুমদার বাজার পুকুর পর্যন্ত দীর্ঘদিনের জননিয়ন্ত্রিত নিকাশী ব্যবস্থা ও পথঅধিকার অবৈধভাবে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর ফলে কয়েক বছর ধরে ফ্যাক্টরি লেন এলাকায় জলাবদ্ধতার সমস্যা ভয়াবহ আকার ধারণ করেছে। স্থানীয়দের দাবি, সামান্য বৃষ্টিতেই এলাকা জলমগ্ন হয়ে পড়ে…
পাথারকান্দিতে বিদ্যুৎ বিভাগের গাফিলতি, ছেঁড়া তারেস্পৃষ্ট হয়ে মৃত্যু গাভীর
বরাক তরঙ্গ, ২৩ মে : ছিঁড়ে পড়া জীবন্ত বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মৃত্যু হলো একটি দুগ্ধবতী গাভীর। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা গেছে, শুক্রবার বিকেলে দক্ষিণ বিলবাড়ি গ্রামের বাসিন্দা সুবর্ণ সিনহার পরিবারের গাভীটি প্রতিদিনের মতো মাঠে চরতে গিয়েছিল। কিছুক্ষণ পর স্থানীয়রা মাঠের এক কোণে গাভীটিকে নিথর অবস্থায় পড়ে থাকতে…
জগন্নাথ রায়চৌধুরীকে স্মরণ বরাকবঙ্গের
বরাক তরঙ্গ, ২৩ মে : নিজেদের সংগঠনের প্রতিষ্ঠালগ্নের সক্রিয় সদস্য তথা গুরুচরণ কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ড. জগন্নাথ রায়চৌধুরীর প্রয়াণে শোকাহত বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতি আজ শনিবার এক স্মরণসভার আয়োজন করে। সভাপতি সঞ্জীব দেব লস্কর তাঁর সঙ্গে দীর্ঘদিনের পরিচয়ের উল্লেখ করে নানা ঘটনা তুলে ধরেন। শিক্ষক হিসেবে তাঁকে ক্লাশে…
শিলচর–হাফলং সড়কের দূরবীন টিলায় ভয়াবহ ভূমিধস, দীর্ঘক্ষণ ব্যাহত যান চলাচল
বরাক তরঙ্গ, ২৩ মে : টানা ভারি বর্ষণের জেরে শিলচর–হাফলং ইস্ট-ওয়েস্ট করিডরের বান্দরখাল সংলগ্ন দূরবীন টিলা এলাকায় শনিবার ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। সকাল প্রায় সাড়ে এগারোটা নাগাদ পাহাড়ের একটি বিশাল অংশ ধসে জাতীয় সড়কের উপর এসে পড়ায় সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় যান চলাচল। জানা গেছে, অন্যান্য দিনের তুলনায় এদিন সড়কে যানবাহনের চাপ কম থাকায় বড়…
অতিবর্ষণে ফের প্লাবিত শ্রীভূমি শহর, বিপদসীমার উপরে সিংলা
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৩ মে : টানা অতিবর্ষণ ও পাহাড়ি ঢলের জেরে ফের জলমগ্ন হয়ে পড়েছে শ্রীভূমি শহর ও সংলগ্ন বিস্তীর্ণ এলাকা। জেলার প্রধান নদ-নদীগুলোর জলস্তর দ্রুত বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করেছে। বিশেষ করে সিংলা নদী ভয়ঙ্কর রূপ ধারণ করায় নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শনিবার বিকেল চারটার পরিসংখ্যান অনুযায়ী, আনিপুর সেতুর কাছে…
জয়পুরে রেলে কাটা পড়ে যুবকের মৃত্যু
কে এ লস্কর, লক্ষীপুর।বরাক তরঙ্গ, ২৩ মে : জয়পুর থানা এলাকার কামরাঙা রেল ক্রসিংয়ের কাছে শনিবার বিকেলে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। মৃত যুবকের নাম রাজু রী। তাঁর বাবার নাম মনিমোহন রী। বাড়ি লেদিয়াছড়া চা বাগানের ৩ নম্বর বস্তিতে। জানা গেছে, শনিবার বিকেল প্রায় ৩টা নাগাদ শিলচর থেকে একটি রেল ইঞ্জিন জিরিবামের উদ্দেশ্যে…
