বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২৪ মে : শিলচরের ঘুংগুর কোয়ারপার দুর্গামন্দির মণ্ডপ প্রাঙ্গণে আজ এক বর্ণাঢ্য এডুকেশন প্রাইজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক ও ডিএড উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের মোমেন্টো ও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানো হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন মোট ৭২ জন মাধ্যমিক পরীক্ষার্থী, ৬৮ জন উচ্চমাধ্যমিক ছাত্রছাত্রী, ২২ জন স্নাতক এবং ১২ জন ডিএড শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়। জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই অনুষ্ঠানকে ঘিরে এলাকায় উৎসবের আবহ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন জিপি প্রেসিডেন্ট কাঞ্চন নুনিয়া। তিনি তাঁর বক্তব্যে ছাত্রছাত্রীদের শিক্ষার প্রতি আরও মনোনিবেশ করার আহ্বান জানান। পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নিয়ে যেতে শিক্ষাকেই প্রধান হাতিয়ার বলে উল্লেখ করেন।
সভায় উপস্থিত ছিলেন মহাদেব নুনিয়া, অনিতা নুনিয়া, সম্পাদক রায়, প্রাক্তন শিক্ষক রাম নারায়ণ নুনিয়া, দীলিপ কুমির, সমাজসেবী প্রদীপ নুনিয়া, রাজ কুমার চৌহান সহ বহু বিশিষ্ট ব্যক্তি।



