শ্যামাপ্রসাদ মুখার্জির নামে ফ্লাইওভার, কৃতজ্ঞতা

Spread the news

পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ,২৪ মে : গুয়াহাটিতে ড. শ্যামাপ্রসাদ মুখার্জির নামে একটি ফ্লাইওভারের নামকরণ করায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে উত্তর-পূর্বভিত্তিক সিভিল সোসাইটি সংগঠন ‘ড. শ্যামা প্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ’। মুখ্যমন্ত্রীর উদ্দেশে প্রেরিত এক ই-মেলে পরিষদের সভাপতি হারাণ দে তাঁকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি উল্লেখ করেন, অসমের ভাষা ও সংস্কৃতির বিকাশে ড. শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান অনস্বীকার্য। পাশাপাশি দেশের সামগ্রিক উন্নয়ন ও জাতীয় চেতনাকে শক্তিশালী করতেও তাঁর ভূমিকা চিরস্মরণীয় হয়ে রয়েছে।

আরও বলেন, শ্যামাপ্রসাদের প্রতি সম্মান জানিয়ে মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের কাছেও এক স্মরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *