জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৩ জুন : শ্রীভূমির মাই ভারত শাখা এবং নেতাজি স্পোর্টিং ক্লাবের পরিচালনায় বুধবার শ্রীভূমির সেটেলমেন্ট রোডের শ্যামসুন্দর বিদ্যা মন্দির হাইস্কুলে বিশ্ব সাইকেল দিবস উদযাপন উপলক্ষে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। স্কুলের প্রধানশিক্ষক অরজেন্দু রায়ের পৌরোহিত্যে
সভায় ডিস্ট্রিক্ট ইয়ুথ অফিসার গৌরব পান্থী বিশ্ব সাইকেল দিবস পালনের তাৎপর্য তুলে ধরেন এবং যুব সমাজকে মাই ভারত পোর্টালে নিবন্ধনের আহ্বান জানান। সভায় অন্যান্যের মধ্যে দেবাশিস চন্দ্র দেব তাঁর বক্তব্যে নিয়মিত সাইকেল ব্যবহারের গুরুত্বের ওপর আলোকপাত করেন।

তিনি বলেন, সাইকেল চালানোর অভ্যাস ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি পরিবেশ দূষণ হ্রাস এবং জ্বালানি তেলের ব্যবহার কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি সাইকেল র্যালির আয়োজন করা হয়। ডিস্ট্রিক্ট ইয়ুথ অফিসার গৌরব পান্থী সবুজ পতাকা প্রদর্শনের মাধ্যমে র্যালির সূচনা করেন। অর্ধশতাধিক যুবক-যুবতী র্যালিতে অংশগ্রহণ করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেন।
এদিনের সভায় উপস্থিত ছিলেন গৌরব পান্থী, ডিস্ট্রিক্ট ইয়ুথ অফিসার, মাই ভারত, শ্রীভূমি নেতাজি স্পোর্টিং ক্লাবের সম্পাদক দেবাশিসচন্দ্র দেব, লিও ক্লাবের সদস্য অনিরুদ্ধ নন্দীসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।



