কালাইনে হেরোইন উদ্ধার, গ্রেফতার ২

Spread the news

বরাক তরঙ্গ, ৩ জুন : মাদকদ্রব্যের অবৈধ পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল কালাইন পুলিশ। নির্ভরযোগ্য সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কালাইন থানার অন্তর্গত দিগরখাল এলাকায় চেকিং ও বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কালাইনের দিকে আসা AS-01 ET-6933 নম্বরের একটি মারুতি ব্যালেনো গাড়িকে সন্দেহের ভিত্তিতে আটক করে পুলিশ। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ২২টি সাবান কেসের মধ্যে লুকিয়ে রাখা মোট ২৫৮ গ্রাম সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়। পাশাপাশি দু’টি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকের আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় ১.৫ কোটি টাকা। মাদক পাচারে ব্যবহৃত মারুতি বালেনো গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হল আশিকুর রহমান (২৭) এবং মুক্তার হোসেন (২৪)। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *