বরাক তরঙ্গ, ৬ মে : ভারত-মায়ান্মার সীমান্তবর্তী এলাকায় আলফা (স্বাধীন)-র দুই শীর্ষ নেতা আত্মসমর্পণ করেছেন। জানা গেছে, অরুণাচলের পাংসাউ পাস এলাকায় তারা আত্মসমর্পণ করেন।
সূত্রের খবর, আসাম রাইফেলস-এর কাছে আত্মসমর্পণ করেন এই দুই নেতা। আত্মসমর্পণকারী নেতারা হলেন অশোক সোনোয়াল এবং বিপ্লব বুঢ়াগোহাঁই।
নিরাপত্তা বাহিনীর কাছে আত্মসমর্পণের পর তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানা গেছে। এই ঘটনাকে ঘিরে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।



