Category: বরাক
স্বাধীনতা দিবসে গণতন্ত্র সাম্য ও ভ্রাতৃত্ববোধ অক্ষুণ্ণ রাখার আহ্বান ‘করিমগঞ্জ জেলা কংগ্রেস’র
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৫ আগস্ট : দেশের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে করিমগঞ্জ জেলা কংগ্রেস কার্যালয় ‘ইন্দিরা ভবন প্রাঙ্গণে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো স্বাধীনতা দিবস।শনিবার সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ। পতাকা উত্তোলনের পর জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা নিবেদন এবং দেশাত্মবোধক আবহে স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে…
শিলচরে যথাযোগ্য মর্যাদায় ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন, পতাকা উত্তোলন করেন কৌশিক
রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ১৫ আগস্ট : সারা দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে শিলচরে শনিবার, ১৫ আগস্ট, যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দেশের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দানে আয়োজিত মূল অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন মন্ত্রী কৌশিক রায়। পতাকা উত্তোলনের পর জাতীয় সঙ্গীত পরিবেশন…
পাথারকান্দিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পতাকা উত্তোলনে বিপত্তি, মাঝপথেই ছিঁড়ে পড়ল জাতীয় পতাকা
মোহাম্মদ জনি,শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৫ আগস্ট : দেশজুড়ে মহাসমারোহে পালিত হচ্ছে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস। দেশের অন্যান্য প্রান্তের পাশাপাশি পাথারকান্দি সমজেলাও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয় স্বাধীনতা দিবস। তবে গৌরবময় এই দিনেই পাথারকান্দি সমজেলার কেন্দ্রীয় অনুষ্ঠানে ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের সময় মাঝপথেই ছিঁড়ে নিচে পড়ে যায় পতাকা। সমজেলা কমিশনার সপ্ততী এন্দোয়ের হাতে…
বাজারিছড়ায় বিজেপি বুথ সভাপতিকে শেষ শ্রদ্ধা জানালেন কৃষ্ণেন্দু, শোকস্তব্ধ গোটা এলাকা
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৪ আগস্ট: নিখোঁজ হওয়ার পর নৃশংসভাবে খুন হওয়া বাজারিছড়া এলাকার বিজেপির বুথ সভাপতি বিকাশ কুমার ধরের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা শ্রীভূমি জেলায়। শুক্রবার রাতে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের পর তাঁর মরদেহ নিজ গ্রাম বাজারিছড়ায় নিয়ে আসা হলে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। পরিবারের সদস্যদের কান্না, আত্মীয়-স্বজনের আহাজারি…
৬ষ্ঠ অসম পুলিশ ব্যাটালিয়নের নতুন প্রবেশদ্বার উদ্বোধন কৌশিক রায়ের
বরাক তরঙ্গ, ১৪ আগস্ট : কাছাড় জেলার কাঠালে ৬ষ্ঠ অসম পুলিশ ব্যাটালিয়নের নতুন প্রবেশদ্বার উদ্বোধন করেন মন্ত্রী কৌশিক রায়। ব্যাটালিয়নের নতুন এই প্রবেশদ্বার উদ্বোধনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট মহলে উৎসাহ ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন প্রবেশদ্বারটি ৬ষ্ঠ অসম পুলিশ ব্যাটালিয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। একই সঙ্গে এটি জেলার নিরাপত্তা ব্যবস্থা…
দাবদাহ : হাইলাকান্দিতে বিদ্যালয়ের সময়সূচি পরিবর্তন
বরাক তরঙ্গ, ১৪ অগস্ট : হাইলাকান্দি জেলায় তাপপ্রবাহ বৃদ্ধির ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলির ক্লাসের সময়সূচির এগিয়ে আনা হয়েছে। বিদ্যালয় পরিদর্শক, হাইলাকান্দি এক আদেশ জারি করে শিক্ষার্থীদের সুবিধার জন্য ক্লাসের সময়সূচী এগিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন। এতে বলা হয়েছে নিম্ন প্রাথমিক বিদ্যালয় গুলিতে সকাল সাড়ে ৭ টা ৩০ মিনিট থেকে দুপুর ১২ পর্যন্ত পাঠদান চলবে।। অনুরূপভাবে উচ্চ…
“হর ঘর তিরঙ্গা” ও “বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস” উপলক্ষে শিলচরে মোমবাতি মিছিল
বরাক তরঙ্গ, ১৪ আগস্ট: দেশপ্রেম, জাতীয় ঐক্য, সম্প্রীতি ও ঐতিহাসিক স্মৃতিকে সামনে রেখে “হর ঘর তিরঙ্গা” অভিযান এবং “বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস” উপলক্ষে বিশেষ কর্মসূচির আয়োজন করল কাছাড় জেলা প্রশাসন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় জেলা আয়ুক্তের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি মোমবাতি মিছিল বের করা হয়। মোমবাতি হাতে মিছিলটি শিলচর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজপথ পরিক্রমা করে…
কনকপুর এলপি স্কুলে স্বাধীনতা দিবসের প্রাক্কালে পতাকা ও খাদ্যসামগ্রী বিতরণ
বরাক তরঙ্গ, ১৪ আগস্ট : স্বাধীনতা দিবসের প্রাক্কালে শিলচর পুর নিগমের অধীন ৮৬৪ নম্বর কনকপুর এলপি স্কুলে পড়ুয়াদের মধ্যে জাতীয় পতাকা ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। শুক্রবার সকালে সমাজকর্মী বিপ্লব দে, বিনয় চন্দ, সন্তোষ চন্দ, সেবা বনিক ও সন্দীপ দাসের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাইনা বেগম রাজ বড়ভূইয়া, শিক্ষক-শিক্ষিকা…
আমড়াঘাটে বিধায়ক অমিয়কান্তি দাশের নেতৃত্বে বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রা
দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।বরাক তরঙ্গ, ১৪ আগস্ট : দেশপ্রেম ও স্বাধীনতার আবহে ধলাইয়ের পূর্বাঞ্চলের আমড়াঘাটে বিধায়ক অমিয়কান্তি দাশের নেতৃত্বে শুক্রবার অনুষ্ঠিত হল বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রা। স্বাধীনতা দিবসের প্রাক্কালে আয়োজিত এই পদযাত্রায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের হাজার হাজার ছাত্রছাত্রী, বিজেপির দলীয় নেতৃত্ব এবং শচীনপুর সিআরপিএফ ক্যাম্পের জওয়ানরা অংশ নেন। এদিন সকাল ৯টা নাগাদ গঙ্গানগর নিকামা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, ভুবনখাল…
বড়বেকরায় স্বাধীনতা দিবস উদযাপন আসাম রাইফেলস
বরাক তরঙ্গ, ১৪ আগস্ট : স্বাধীনতা দিবস উপলক্ষে মণিপুরের জিরিবাম জেলার বড়বেকরায় দেশাত্মবোধের আবহে নানা কর্মসূচির আয়োজন করল আসাম রাইফেলস। স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানে জাতীয় ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বার্তা উঠে আসে। অনুষ্ঠানের সূচনা হয় উৎসাহ-উদ্দীপনায় ভরা ‘ফ্রিডম রান’-এর মাধ্যমে। এতে বড়বেকরা হায়ার সিনিয়র স্কুল, রাইজিং সান ইংলিশ…
