দক্ষিণ কৃষ্ণপুরে বৃক্ষরোপণ আমিনুল হকের

Spread the news

বরাক তরঙ্গ, ২২ আগস্ট : সোনাই বিধায়ক আমিনুল হক লস্করকে নিয়ে আরও একটি গাছের চারা রোপণ করেন সমাজকর্মী বদর উদ্দিন বড়ভূইয়া।শনিবার দক্ষিণ কৃষ্ণপুরে পরিবেশ রক্ষার বার্তা নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নতুন নির্মিত পোলের নিকটে সমাজসেবক রেবুল হোসেন বড়ভূইয়া (পিন্টু)-র দোকানের সামনে এবং আসমা ফার্নিচারের গেটের ভিতরে—এই দুই স্থানে দু’টি বৃক্ষরোপণ করা হয়।

পরিবেশ কর্মী বদর উদ্দিন বড়ভূইয়ার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সোনাই বিধানসভা কেন্দ্রের বর্তমান বিধায়ক আমিনুল হক লস্কর, সমাজসেবক রেবুল হোসেন বড়ভূইয়া সহ আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে দুই স্থানে গাছের চারা রোপণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ ও নির্মল পরিবেশ গড়ে তোলার বার্তা দেওয়া হয়। স্থানীয়ভাবে এমন উদ্যোগকে পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সাধারণ মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *