আহত ফুটবলার ওয়ানবন লাতনের পাশে সোনাই রেফারি অ্যাসোসিয়েশন

Spread the news

বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলায় গুরুতর আহত ওয়ানবন লাতনের পাশে দাঁড়ালো সোনাই রেফারি অ্যাসোসিয়েশন। সোমবার অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা মেডিক্যালে গিয়ে তাঁর স্বাস্থ্যে খোঁজ নেন। পাশাপাশি সামর্থ অনুযায়ী তাঁর চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন। সেসময় অ্যাসোসিয়েশনের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি রাজীব আহমদ লস্কর, রেফারি ডেভলপমেন্ট সেক্রেটারি শামিম আহমদ বড়ভূইয়া, কমরুজ্জামান লস্কর, জাফর বড়ভূইয়া, প্রবীণ বর্মন, বুলবুল লস্কর প্রমুখ।

উল্লেখ্য, গত ২৮ আগস্ট মোহনখাল ও জমিরখালের মধ্যে দ্বিতীয় রাউন্ডের খেলা চলাকালীন গুরুতর আহত হন ওয়ানবন লাতন। এরপর তাঁকে দ্রুত শিলচর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *