Category: বরাক
দ্রব্যমূল্য বৃদ্ধি, বেহাল রাস্তাঘাট ও কর্মসংস্থানের দাবিতে করিমগঞ্জে কংগ্রেসের ধরনা
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২ সেপ্টেম্বর : নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বেহাল রাস্তাঘাট, রান্নার গ্যাস ও পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি এবং বেকারত্বের মতো একাধিক জনসমস্যার প্রতিবাদে করিমগঞ্জে ধরনা কর্মসূচি পালন করল জেলা কংগ্রেস। বুধবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত ইন্দিরা ভবনের নিচে ব্রিজ রোড এলাকায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে জেলা কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি শতাধিক মানুষ…
নবনিযুক্ত খাদ্য ও সরবরাহ বিভাগের সুপারিনটেনডেন্ট গৌতম চক্রবর্তীকে সংবর্ধনা
দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২ সেপ্টেম্বর : শিলচর হোলসেল কো-অপারেটিভ স্টোরস লিমিটেডের পক্ষ থেকে জেলার খাদ্য ও সরবরাহ বিভাগের নবনিযুক্ত সুপারিনটেনডেন্ট গৌতম চক্রবর্তীকে সংবর্ধনা জানানো হয়েছে। বুধবার খাদ্য ও সরবরাহ বিভাগের কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে সংবর্ধিত করেন সংস্থার প্রতিনিধিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচর হোলসেল কো-অপারেটিভ স্টোরস লিমিটেডের চেয়ারম্যান বিনয়ভূষণ শর্মা, ভাইস চেয়ারম্যান বাসুদেব…
শিলচরে অভিযান চালিয়ে মোবাইল ফোন, সোনার অলঙ্কার, চার্জার উদ্ধার, ধৃত ২
বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ২ সেপ্টেম্বর : চুরির ঘটনার তদন্তে বড়সড় সাফল্য পেল শিলচর পুলিশ। এক চুরি সংক্রান্ত মামলার তদন্তে নেমে দুই সন্দেহভাজনকে গ্রেফতার সহ একাধিক সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। ধৃতরা হল রাহুল সরকার ও আরিফ উদ্দিন লস্কর। পুলিশের তল্লাশিতে তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১৪টি মোবাইল ফোন, ৫ জোড়া সোনার কানের দুল,…
৩ অক্টোবর শিলচর পুর নিগমের ভোট, গণনা ৬ অক্টোবর
বরাক তরঙ্গ, ২ সেপ্টেম্বর : দীর্ঘ প্রতীক্ষার অবসান। আগামী ৩ অক্টোবর শিলচর পুর নিগমের ৪২টি ওয়ার্ডে ভোটগ্রহণ হবে। গণনা হবে ৬ অক্টোবর। বুধবার নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে অসম রাজ্য নির্বাচন কমিশন। নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই পুরনিগম এলাকায় কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। কমিশন জানিয়েছে, ৩ অক্টোবর সকাল সাড়ে ৭টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ভোটগ্রহণ চলবে। কোনও…
দুর্গাপূজার আগেই শিলচর পুর নিগমের নির্বাচনের পরিকল্পনা : কৌশিক
পুর নিগমে জনসুবিধা কেন্দ্র ও কিউআর-ভিত্তিক বর্জ্য সংগ্রহ ব্যবস্থার উদ্বোধন রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ২ সেপ্টেম্বর : শিলচর পুর নিগমে নাগরিক পরিষেবাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে একাধিক নতুন প্রকল্পের উদ্বোধন করা হলো। বুধবার শিলচর পুর নিগম কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জনসাধারণ সুবিধা কেন্দ্র (PFC), পুর সুবিধা কেন্দ্র, GPS-ভিত্তিক নজরদারি ব্যবস্থা এবং QR কোড-ভিত্তিক বর্জ্য সংগ্রহ ব্যবস্থা…
বৈধ কাগজপত্র থাকলেও লাইমস্টোন টিপার আটকে রাখার অভিযোগ, দিগরখাল টোল গেটে ক্ষোভ
শমীন্দ্ৰ পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ২ সেপ্টেম্বর : কালাইনছড়া দিগরখাল টোলগেটে মঙ্গলবার রাতে বেশ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। বৈধ কাগজপত্র, চালান ও নির্ধারিত ওজন থাকা সত্ত্বেও লাইমস্টোন বোঝাই টিপার আটকে রাখার অভিযোগ উঠে দিগরখালের কালাইনছড়া-গুমড়া পুলিশের নাকা চেকগেটে। কোনও লিখিত নিষেধাজ্ঞা বা স্পষ্ট কারণ না দেখিয়েই ট্রাক চলাচল বন্ধ রাখা হচ্ছে – মঙ্গলবার বিকেল থেকে রাত…
শিবনগর এলপি স্কুলে বিনামূল্যে স্বাস্থ্য শিবির, ব্যাপক সাড়া
বরাক তরঙ্গ, ১ সেপ্টেম্বর : কালাচাঁদ মেমোরিয়াল ক্লাব ও জেলা স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে ছোট দূধপাতিলের শিবনগর এলপি স্কুলে মঙ্গলবার বিনামূল্যে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই শিবিরে বিভিন্ন বয়সের প্রায় ২০০ জন পুরুষ ও মহিলা স্বাস্থ্য পরীক্ষা করান। পরীক্ষার পাশাপাশি তাঁদের বিনামূল্যে ওষুধও প্রদান করা হয়। শিবিরে চিকিৎসা পরিষেবা দেন…
মোহনপুর চতুর্থ খণ্ডে উপ-স্বাস্থ্যকেন্দ্র ও বন্যা নিয়ন্ত্রণে স্থায়ী সমাধানের দাবি
বরাক তরঙ্গ, ১ সেপ্টেম্বর: মোহনপুর চতুর্থ খণ্ড এলাকার সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধান ও উন্নয়নের দাবিতে ড. শ্যামাপ্রসাদ মুখার্জি ট্রাস্টের উদ্যোগে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের কাছে পৃথক দুটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।এলাকার স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নের দাবিতে হাইলাকান্দির স্বাস্থ্য পরিষেবার যুগ্ম পরিচালক ডাঃ এমআই বড়ভূঁইয়ার কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। এতে মোহনপুর চতুর্থ খণ্ডে সাধারণ মানুষের জন্য…
৪০ নম্বর ওয়ার্ডে বিজেপি থেকে স্থানীয় প্রার্থী না দিলে প্রভাব পড়বে ভোটে, হুঁশিয়ারি স্থানীয়দের
বরাক তরঙ্গ, ১ সেপ্টেম্বর : আসন্ন শিলচর পুর নিগম নির্বাচনে ৪০ নম্বর ওয়ার্ডে শাসক দল থেকে স্থানীয় প্রার্থী দেওয়ার দাবিতে সরব হয়েছেন সেকেন্ড লিংক রোড এলাকার বাসিন্দারা। শাসক দলের সভাপতি, জনপ্রতিনিধিদের কাছে তাঁদের আবেদন, এই ওয়ার্ডে কোনও বহিরাগতকে প্রার্থী না করে এলাকারই যোগ্য ও স্থানীয় ব্যক্তিকে প্রার্থী করা হোক। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঝুমুর দত্ত,…
এরালিগুলের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ে প্রতিষ্ঠা দিবস উদ্যাপন
জনসংযোগ, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১ সেপ্টেম্বর : মঙ্গলবার এরালিগুলের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস এক আনন্দঘন পরিবেশে উদ্যাপিত হয়েছে। ২০১৭ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মহাবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং প্রতিষ্ঠানের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. জয়শ্রী চক্রবর্তী স্বাগত ভাষণ ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের…
