Category: বরাক
‘বরাক কারও পৈতৃক সম্পত্তি নয়’, মিঠুন নাথকে পাল্টা হুঁশিয়ারি শুভজিতের
বরাক তরঙ্গ, ৩ সেপ্টেম্বর : আলগাপুর-কাটলিছড়ার বিধায়ক জুবাইর আনাম মজুমদারকে নিয়ে কটূক্তির অভিযোগকে কেন্দ্র করে শিলচরের হিন্দুত্ববাদী নেতা মিঠুন নাথকে পাল্টা হুঁশিয়ারি দিলেন শ্রীভূমি জেলা যুব কংগ্রেসের মুখপাত্র তথা যুবনেতা শুভজিৎ চক্রবর্তী। শুভজিৎ চক্রবর্তী বলেন, “বরাক কারও পৈতৃক সম্পত্তি নয়।” তাঁর অভিযোগ, বিধায়ক জুবাইর আনাম মজুমদারকে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্যের মাধ্যমে ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত…
বন্যাক্রান্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বণ্টন করলো বরাক গ্রিন মিশন এনজিও
বরাক তরঙ্গ, ৩ সেপ্টেম্বর : সম্প্রতি প্রবল বর্ষনে দক্ষিণ ধলাইয়ের একাধিক এলাকা কৃত্রিম বন্যায় প্লাবিত। এমতাবস্থায় শত শত পরিবার বন্যার কবলে পড়ে ঘরবাড়ি ছেড়ে শরনার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন। বৃহস্পতিবার সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার পশ্চিম সপ্তগ্রাম ও আর্জানপুর অঞ্চল থেকে ১৩৯৪ নম্বর পশ্চিম সপ্তগ্রাম এলপি স্কুলে অস্থায়ী শরনার্থী শিবিরে আশ্রিত বন্যাক্রান্তদের মধ্যে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বণ্টন…
হাইলাকান্দিতে বিভিন্ন দাবিতে জেলা আয়ুক্তের কার্যালয় ঘেরাও যুব কংগ্রেসের, উত্তপ্ত
বরাক তরঙ্গ, ৩ সেপ্টেম্বর : একাধিক দাবিতে বৃহস্পতিবার হাইলাকান্দি জেলা আয়ুক্তের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করল যুব কংগ্রেস। আলগাপুর–কাটলিছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক জুবাইর আনাম মজুমদারের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক যুব কংগ্রেস কর্মী অংশ নেন। বিক্ষোভকারীদের পুলিশ বাধা দিলে একসময় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মৃদু লাঠিচার্জ করে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র…
শিলচর পুর নিগম নির্বাচন ঘিরে বিজেপির গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক
বরাক তরঙ্গ, ৩ সেপ্টেম্বর : আগামী ৩ অক্টোবর অনুষ্ঠিত হতে চলেছে শিলচর পুর নিগম নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই সাংগঠনিক তৎপরতা জোরদার করেছে বিজেপি। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার জেলা বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ নির্বাচনকেন্দ্রিক সাংগঠনিক বৈঠক। বৈঠকে শিলচর পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত প্রভারী, জেলা বিজেপির পদাধিকারী এবং পুর নিগমের মণ্ডল সভাপতিরা উপস্থিত…
কাটিগড়ায় ওভারলোড টিপার ধরল মালিক সংগঠন, নড়েচড়ে বসল পরিবহন বিভাগ
শমীন্দ্র পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ৩ সেপ্টেম্বর : যে কাজ পরিবহন বিভাগ ও বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্তাদের করার কথা, এবার সেই কাজই করে দেখাল ‘দ্য টিপার ওনার্স অব কাটিগড়া’। মেঘালয় থেকে বরাক উপত্যকায় চুনাপাথর বোঝাই টিপার প্রবেশের পথে কালাইনছড়ায় গত প্রায় দু’মাস ধরে গাড়ি আটকে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলনের মধ্যেই সংগঠনের কর্মকর্তাদের হাতে…
ব্রহ্মপুত্রের তলদেশ দিয়ে ভূগর্ভস্থ রেললাইন নির্মাণের সমীক্ষা দ্রুত শুরুর দাবি
গোগামুখ-যোররহাট রেলপথের প্রস্তাব পুনর্বিবেচনারও আবেদন পিএনসি, শিলচর।বরাক তরঙ্গ, ২ সেপ্টেম্বর : কমলাবাড়ি হয়ে গোগামুখ থেকে যোরহাট পর্যন্ত রেললাইন নির্মাণের প্রস্তাব বাতিল হওয়ার পর এবার ব্রহ্মপুত্র নদের তলদেশ দিয়ে ভূগর্ভস্থ রেললাইন নির্মাণের প্রকল্পের সমীক্ষা দ্রুত শুরু করার দাবি জানাল উত্তর-পূর্বাঞ্চলভিত্তিক নাগরিক সংগঠন ড. শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ। পরিষদের সভাপতি তথা প্রবীণ সাংবাদিক হারাণ দে…
নাবালিকা উদ্ধারের ঘটনায় বড়খলা থানায় বজরং দলের বিক্ষোভ, ছুটে গেলেন ডিএসপি
বরাক তরঙ্গ, ২ সেপ্টেম্বর : নাবালিকাকে নিয়ে পালিয়ে যাওয়া এবং পরবর্তীতে এক নবজাতকসহ তাকে উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে বুধবার বড়খলা থানার সামনে বিক্ষোভ দেখাল বজরং দল। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রায় দেড় বছর আগে নাবালিকাকে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা সামনে এলেও অভিযুক্তকে এখনও গ্রেফতার করা হয়নি। পুলিশের নিষ্ক্রিয়তার কারণেই বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে বলেও অভিযোগ করেন…
মিজোরামে ভারি বৃষ্টি, রুকনির জলে প্লাবিত ধলাইয়ের বিস্তীর্ণ এলাকা
রাজীব মজুমদার, ধলাই।বরাক তরঙ্গ, ২ সেপ্টেম্বর : মিজোরামে টানা ভারী বৃষ্টিপাতের জেরে গত তিনদিন ধরে ফুলেফেঁপে উঠেছে রুক্নী নদী। নদীর জলস্তর বিপদসীমা অতিক্রম করতেই দক্ষিণ ধলাইয়ের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। জলমগ্ন হয়েছে একাধিক গ্রাম, রাস্তাঘাট ও কৃষিজমি। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। কয়েক শত বিঘা আমন ধানক্ষেত বর্তমানে জলের তলায় থাকায় ব্যাপক ফসলহানির আশঙ্কা…
শ্রীভূমিতে পুলিশের বড়সড় সাফল্য, ট্রাক থেকে ১০ কোটির ইয়াবা উদ্ধার, আটক দুই
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২ সেপ্টেম্বর : মাদকের বিরুদ্ধে অভিযানে ফের বড়সড় সাফল্য পেল শ্রীভূমি পুলিশ। শহর সংলগ্ন টোল গেট এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাকের চালকের আসনের নিচ থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার সংখ্যা মোট ৬৬ হাজার, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ কোটি টাকা বলে পুলিশ সূত্রে জানা…
সরকারি সময়সূচি না মানার অভিযোগ, বৈঠকে ক্ষমা চাইলেন প্রধান শিক্ষিকা
বরাক তরঙ্গ, ২ সেপ্টেম্বর : সরকারি নির্দেশিকা অনুযায়ী নির্ধারিত সময়ে বিদ্যালয় খোলার কথা থাকলেও সময়সূচি না মেনে সকাল ১০টার দিকে স্কুল খোলার অভিযোগকে কেন্দ্র করে ৭২৭ নং ডিস্কা এলপি স্কুলে অসন্তোষ দেখা দেয়। গত ৩১ আগস্টের এই ঘটনাকে ঘিরে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অর্পিতা পালের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। বিষয়টি নিয়ে বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে একটি…
