হাইলাকান্দিতে স্বচ্ছ ও দ্রুত সার বণ্টনে চালু হলো ‘সার বিক্রির ফ্রেমওয়ার্ক’ অ্যাপ

জনসংযোগ, হাইলাকান্দি।বরাক তরঙ্গ, ৩ সেপ্টেম্বর : হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার থেকে জেলাজুড়ে চালু হলো ‘সার বিক্রির ফ্রেমওয়ার্ক’ মডিউল। এই ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে জেলার প্রকৃত কৃষকদের কাছে স্বচ্ছ, দ্রুত ও সঠিক উপায়ে সার পৌঁছে দেওয়া নিশ্চিত করা হবে। এ দিন জেলা কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অতিরিক্ত জেলা কমিশনার মিনার্ভা দেবী আরামবাম আনুষ্ঠানিকভাবে…

Read More

জীবনদীপ বৃদ্ধাশ্রমে শ্রী সারদা সঙ্ঘের উদ্যোগে ভক্তিমূলক অনুষ্ঠান

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ৩ সেপ্টেম্বর : শ্রী সারদা সঙ্ঘ ‘মায়ের বাড়ি’-র ধর্মপ্রাণ মহিলা সদস্যদের উদ্যোগে উত্তর কৃষ্ণপুরের ফকির টিলাস্থিত ‘জীবনদীপ’ প্রবীণ নাগরিকদের আবাসিক কেন্দ্রে এক হৃদয়স্পর্শী আধ্যাত্মিক ও সেবামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত এই কর্মসূচিতে গীতাপাঠ, ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন এবং আবাসিক প্রবীণদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে সারদা সঙ্ঘের সদস্যরা…

Read More

নৈতিকতা ও মূল্যবোধের পাঠ দিলেন রামকৃষ্ণনগর কলেজের অধ্যক্ষ

পাথারকান্দি কলেজে দুদিনব্যাপী বর্ণাঢ্য নবীন বরণ উৎসবের সমাপ্তি______ মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৩ সেপ্টেম্বর : আবেগ, উচ্ছ্বাস ও রঙিন স্বপ্নকে সঙ্গী করে পাথারকান্দি কলেজে জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হলো দুদিনব্যাপী নবীন বরণ উৎসব ২০২৬-২৭। নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানাতে গত দুদিন ধরে কলেজ প্রাঙ্গণে ছিল উৎসবের আমেজ। প্রবীণ ছাত্রছাত্রীদের অক্লান্ত পরিশ্রমে সাজিয়ে তোলা হয় গোটা কলেজ ক্যাম্পাস। বুধবার…

Read More

মেহেরপুরে এআইএমএসএসের সম্মেলন

বরাক তরঙ্গ, ৩ সেপ্টেম্বর : নারী নির্যাতন, ধর্ষণ, গণধর্ষণ ও হত্যার মতো অপরাধ বন্ধ করা, মাদকাসক্তির প্রসার রোধ এবং গণমাধ্যমে অশ্লীলতা বিরুদ্ধে জনমত গড়ে তোলার লক্ষ্যে অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের আগামী ৭ সেপ্টেম্বর জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে। এই জেলা সম্মেলনকে সামনে রেখে কাছাড়ের বিভিন্ন অঞ্চলে বিগত কয়েক দিনে আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। বুধবার মেহেরপুরের…

Read More

শ্রীভূমিতে ফ্রেমওয়ার্ক ফর ফার্টিলাইজার সেল মোবাইল অ্যাপের উদ্বোধন

জনসংযোগ, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৩ সেপ্টেম্বর : শ্রীভূমিতে বৃহস্পতিবার কেন্দ্র সরকারের উদ্যোগে শুরু করা সার বিক্রয় পরিকাঠামো, ফ্রেম ওয়ার্ক ফর ফার্টিলাইজার সেল বা এফএফএস মোবাইল অ্যাপের প্রয়োগের উদ্বোধন করা হয়েছে। শ্রীভূমির জেলা আয়ুক্ত প্রদীপকুমার দ্বিবেদী এদিন তার কার্যালয়ের সভা কক্ষে এই মোবাইল অ্যাপের আনুষ্ঠানিক সূচনা করেন। এতে শ্রীভূমির জেলা কৃষি বিভাগ থেকে জানানো হয় যে, এই…

Read More

বাজারিছড়া শিববাড়িতে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর ব্যাপক প্রস্তুতি, উৎসবের আমেজে গোটা এলাকা

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৩ সেপ্টেম্বর : প্রতি বছরের মতো এবারও মহাসমারোহে পালিত হতে চলেছে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব। এই উপলক্ষে ঐতিহ্যবাহী বাজারিছড়া শিববাড়ি প্রাঙ্গণে চলছে শেষ মুহূর্তের জোরদার প্রস্তুতি। উৎসবকে ঘিরে ইতিমধ্যেই বাজারিছড়া-সহ বৃহত্তর এলাকায় তৈরি হয়েছে উৎসবের আবহ। আগামীকাল শুক্রবার ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে দিনভর নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান, ভজন ও সাংস্কৃতিক…

Read More

শিলচর পুরনিগম নির্বাচন : শুরু মনোনয়ন পর্ব, ওয়ার্ডভিত্তিক মনোনয়ন গ্রহণের ব্যবস্থা

বরাক তরঙ্গ, ৩ সেপ্টেম্বর : শিলচর পুরনিগম নির্বাচন ২০২৬ ঘিরে রাজনৈতিক তৎপরতা আরও জোরদার হয়েছে। ৪২টি ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে মনোনয়ন প্রক্রিয়া। নির্বাচনী বিধি অনুযায়ী রিটার্নিং অফিসার বিধি ২৩-এর অধীনে ফর্ম ৪-এ নির্বাচনী গণবিজ্ঞপ্তি জারি করেছেন। এর ফলে মনোনয়নপত্র জমা, যাচাই, প্রার্থীপদ প্রত্যাহার এবং ভোটগ্রহণের সময়সূচিও স্পষ্ট হয়েছে।২ সেপ্টেম্বর শিলচর থেকে জারি…

Read More

অকেজো মিটারে অতিরিক্ত বিল ও স্মার্ট মিটার বসানোর প্রতিবাদে শ্রীভূমিতে AAECA-র বিক্ষোভ

মোহাম্মদ জনি, শ্রীভূমি। বরাক তরঙ্গ, ৩ সেপ্টেম্বর : অকেজো ডিজিটাল মিটারে অতিরিক্ত গড় বিলিং বন্ধ, বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করা এবং গ্রাহকদের অনিচ্ছার বিরুদ্ধে প্রিপেইড স্মার্ট মিটার বসানো বন্ধসহ পাঁচ দফা দাবিতে বৃহস্পতিবার করিমগঞ্জে বিক্ষোভ কর্মসূচি পালন করল অল আসাম ইলেক্ট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন (AAECA)-র করিমগঞ্জ জেলা কমিটি। এদিন সংগঠনের সদস্যরা করিমগঞ্জ এপিডিসিএল কার্যালয়ে…

Read More

কন্টেনার গাড়ি থেকে বার্মিজ সিগারেট! দিগরখাল চেকপোস্টে পুলিশের জালে দুই

শমীন্দ্র পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ৩ সেপ্টেম্বর : অসম-মেঘালয় সীমান্তের দিগরখাল নাকা চেকপোস্টে পুলিশের তল্লাশিতে বড়সড় সাফল্য। একটি কন্টেনার গাড়ির ভিতরে বিশেষভাবে তৈরি গোপন চেম্বার থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট। ঘটনায় উত্তরপ্রদেশের দুই বাসিন্দাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, UP 22 T 2661 নম্বরের কন্টেনার গাড়িটি দিগরখাল নাকা চেকপোস্টে থামিয়ে নিয়মমাফিক তল্লাশি…

Read More

বদরপুরে আড়াই কোটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৩ সেপ্টেম্বর : মাদক পাচারের বিরুদ্ধে বড় ধরনের অভিযানে আসাম রাইফেলস ও শ্রীভূমি পুলিশের যৌথ বাহিনী শ্রীভূমি জেলার বদরপুর এলাকায় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। অভিযানে প্রায় ১৪,০০০টি ইয়াবা ট্যাবলেট, যার মোট ওজন ১.৪ কেজি এবং আনুমানিক বাজারমূল্য ₹২.৫ কোটি, উদ্ধার করা হয়। এছাড়াও একটি মাহিন্দ্রা SUV 300 ও একটি…

Read More