প্রায় ৪৮ ঘণ্টা ধরে মানকাচর সীমান্তের নো-ম্যানস ল্যান্ডে অবস্থান ৯ বাংলাদেশি

বরাক তরঙ্গ, ১৬ জুন : ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের মানকাচর এলাকার নো-ম্যানস ল্যান্ডে প্রায় ৪৮ ঘণ্টা ধরে অবস্থান করছেন ৯ জন বাংলাদেশি নাগরিক। তারা নিজেদের বাংলাদেশি নাগরিক বলে পরিচয় দিলেও বাংলাদেশ প্রশাসন তাদের গ্রহণ করতে অপারগতা প্রকাশ করেছে বলে জানা গেছে। সীমান্তে অবস্থানরত ব্যক্তিরা নিজেদের পরিচয় দিয়ে জানান, তারা বাংলাদেশের ময়মনসিংহ জেলার ভালুকা থানার অন্তর্গত ভালুকা…

Read More

মা-সহ একই পরিবারের ৫ শিশু-কিশোরী নিখোঁজ

বরাক তরঙ্গ, ১৬ জুন : মরিগাঁও জেলার চরাইবাহী কাহীবাড়ি এলাকা থেকে একই পরিবারের এক মা ও পাঁচ শিশু-কিশোরী রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, গত শনিবার থেকে ওই ছয়জনের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি চালিয়েও তাঁদের সন্ধান পাননি। পরিবারের দাবি, সোমবার অরুণাচল প্রদেশের একটি ফোন নম্বর…

Read More

লখিমপুরের কণানদীতে লজ্জাজনক ঘটনা, স্বামীর সামনেই মহিলাকে অর্ধনগ্ন করে মারধরের অভিযোগ, গ্রেপ্তার ১

বরাক তরঙ্গ, ১৬ জুন : লখিমপুর জেলার কণানদী এলাকায় এক নৃশংস ও লজ্জাজনক ঘটনার অভিযোগ সামনে এসেছে। স্বামীর সামনেই জাতীয় সড়কের উপর এক মহিলাকে অর্ধনগ্ন করে অপদস্থ ও নির্মমভাবে মারধর করা হয়েছে বলে অভিযোগ। হামলাকারীদের হাতে ধারালো অস্ত্রও ছিল বলে জানা গেছে। সোমবার দিনের বেলায় সংঘটিত এই ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, অসহায় মহিলাকে…

Read More

যোরহাটের বিলাসবহুল হোটেলে দেহব্যবসার আসর, আটক ১৫ যুবক-যুবতী

বরাক তরঙ্গ, ১৬ জুন : সাংস্কৃতিক নগরী যোরহাটে একটি বিলাসবহুল হোটেলে দীর্ঘদিন ধরে চলা দেহব্যবসার আসরে অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন ৭ জন যুবতী এবং ৮ জন যুবক। পুলিশ সূত্রে জানা গেছে, জাতীয় সড়ক ৩৭-এর পাশে অবস্থিত ‘অরবিট’ নামের একটি বিলাসবহুল হোটেলে সোমবার রাতে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালানো…

Read More

দিসপুরের কালী মন্দিরে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের প্রার্থনা, রাজ্যের শান্তি-সমৃদ্ধি ও জনকল্যাণ কামনা

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৫ জুন : সরকারি ব্যস্ততার মাঝেও আধ্যাত্মিক চেতনাকে গুরুত্ব দিয়ে সোমবার দিসপুর সুপার মার্কেট এলাকার ঐতিহ্যবাহী কালী মন্দিরে পূজা-অর্চনায় অংশ নেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি (বরাক ও পার্বত্য অঞ্চল) বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। এদিন তিনি মা কালীর চরণে প্রার্থনা নিবেদন করে অসমের শান্তি, সমৃদ্ধি, সামাজিক সম্প্রীতি এবং সর্বস্তরের মানুষের কল্যাণ কামনা করেন।…

Read More

রাজ্যজুড়ে শহিদ কুশল কোঁওরের আত্মবলিদান দিবস পালন এআইডিএসও-র

বরাক তরঙ্গ, ১৫ জুন : ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম বীর বিপ্লবী এবং অসমের শিবসাগর জেলার গর্বিত সন্তান শহিদ কুশল কোঁওরের আত্মবলিদান দিবস রবিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করেছে এআইডিএসও-র আসাম রাজ্য কাউন্সিল। এই উপলক্ষে গুয়াহাটির নেহেরু পার্কে অবস্থিত শহিদ কুশল কোঁওরের মূর্তিতে সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। মূর্তিতে মাল্যদান করে…

Read More

চার বছরের ডিগ্রি কোর্সে অনিশ্চয়তা দূর করার দাবিতে গৌহাটি বিশ্ববিদ্যালয়ে এআইডিএসও’র বিক্ষোভ

বরাক তরঙ্গ, ১৫ জুন : গৌহাটি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলিতে চার বছরের স্নাতক ডিগ্রি কোর্স চালুর পর শিক্ষার্থীদের পড়াশোনা নিয়ে যে অনিশ্চয়তা ও বিভ্রান্তি তৈরি হয়েছে, তার সমাধানের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশদ্বারের সামনে বিক্ষোভ প্রদর্শন করল এআইডিএসও-র আসাম রাজ্য কাউন্সিল। আন্দোলনের অংশ হিসেবে সংগঠনের পক্ষ থেকে উপাচার্যের উদ্দেশ্যে একটি স্মারকলিপিও জমা দেওয়া হয়।এআইডিএসও-র রাজ্য সভাপতি হিল্লোল…

Read More

ভিভিআইপি সফর ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সোনাপুরের মেফেয়ার রিসোর্টে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের পরিদর্শন

বরাক তরঙ্গ, ১৫ জুন : আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে রাজ্যে একাধিক ভিভিআইপি ও কেন্দ্রীয় সরকারের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের সম্ভাব্য সফরকে সামনে রেখে প্রশাসনিক প্রস্তুতি জোরদার করেছে অসম সরকার। সেই প্রস্তুতির অংশ হিসেবে সোমবার গুয়াহাটির সোনাপুরস্থিত মেফেয়ার রিসোর্ট পরিদর্শন করেন পাথারকান্দির বিধায়ক তথা জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। পরিদর্শনকালে…

Read More

বরপেটা শহরের চাঞ্চল্যকর হত্যাকাণ্ড

বরাক তরঙ্গ, ১৫ জুন : বরপেটা শহরের গায়নহাটি এলাকায় এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির নাম বিপুল গায়ন। তিনি পেশায় একজন ই-রিকশা চালক ছিলেন। পরিবারের অভিযোগ, একটি সাধারণ বিবাদ বা কথাকাটাকাটির জের ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। ঘটনার তদন্তে নেমে পুলিশ ভাৰ্গিচ ওরফে দীপ নামে এক ব্যক্তিকে আটক করেছে। ঘটনার প্রকৃত কারণ…

Read More

অয়েল ইন্ডিয়ার ঠিকাদারি সংস্থার কাছ থেকে চাঁদাবাজির অভিযোগে দুলিয়াজানে গ্রেফতার ৪

বরাক তরঙ্গ, ১৫ জুন : অয়েল ইন্ডিয়া লিমিটেড (ওআইএল)-এর অধীনস্থ একটি ঠিকাদারি সংস্থার কাছ থেকে চাঁদা দাবির অভিযোগে ডিব্রুগড় জেলার দুলিয়াজান থেকে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার পরিচালিত এক অভিযানে বিভিন্ন আঞ্চলিক সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত এই চার ব্যক্তিকে আটক করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন বীর লাচিত সেনার ডিব্রুগড় জেলা সভাপতি রিন্টু…

Read More