ট্রান্সফরমারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বন্য হাতির মৃত্যু

বরাক তরঙ্গ, ১৯ জুন : ট্রান্সফরমারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে একটি বন্য হাতি। খাদ্যের সন্ধানে বনাঞ্চল থেকে বেরিয়ে এসেছিল হাতিটি। শোণিতপুর জেলার চারিদুয়ার গ্রামীণ হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, বালিপাড়া সংরক্ষিত বনাঞ্চল থেকে বেরিয়ে আসা হাতিটি একটি ট্রান্সফরমারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বনাঞ্চল ছেড়ে লোকালয়ে প্রবেশের পর…

Read More

রঙিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, একই পরিবারের তিনজনের মৃত্যু

বরাক তরঙ্গ, ১৯ জুন: রঙিয়ার নিকটবর্তী খন্দিকরের তারাবাড়ি এলাকায় সংঘটিত এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন যুবকের প্রাণহানি ঘটেছে। এই হৃদয়বিদারক ঘটনায় সমগ্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, একটি বাইক ও একটি মালবাহী ডিআই (DI) গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই দুই যুবক ও এক কিশোরের মৃত্যু…

Read More

কামাখ্যা রেলস্টেশনে ২৩ লক্ষ জাল নোট উদ্ধার, গ্রেপ্তার ৩

বরাক তরঙ্গ, ১৮ জুন : কামাখ্যা রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। উদ্ধার হওয়া জাল নোটের মোট মূল্য প্রায় ২৩ লক্ষ ৬৩ হাজার টাকা বলে জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম সমর ওয়ালাল, বিবেক কুমার এবং সুরজন সিং।…

Read More

গুয়াহাটি বিমানবন্দরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে স্বাগত জানালেন হিমন্ত বিশ্ব শর্মা

বরাক তরঙ্গ, ১৮ জুন : বিশেষ কর্মসূচিতে অংশ নিতে অসমে পৌঁছেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। কেন্দ্রীয় মন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ও আন্তরিক স্বাগত জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গুয়াহাটি বিমানবন্দরে স্বাগত জানান মুখ্যমন্ত্রী। এ দিকে, এক বিবৃতিতে বলা হয়েছে, উত্তর-পূর্বাঞ্চল তথা ‘অষ্টলক্ষ্মী’র মানুষের আশা-আকাঙ্ক্ষা এবং উন্নয়নের অগ্রযাত্রায় কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সহযোগিতা ও সমর্থন সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন…

Read More

ব্রহ্মপুত্রের ভাঙন রোধের দাবিতে ধুবড়িতে বিক্ষোভ

বরাক তরঙ্গ, ১৮ জুন : ব্রহ্মপুত্র নদের ভয়াবহ ভাঙন রোধে বিজ্ঞানভিত্তিক ও স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের দাবিতে বৃহস্পতিবার ধুবড়িতে বিক্ষোভ কর্মসূচি পালন করল ‘ব্রহ্মপুত্র নদীর ভাঙন রোধে স্থায়ী সুরক্ষার সংগ্রাম কমিটি, অবিভক্ত গোয়ালপাড়া জেলা, আসাম’। কর্মসূচি শেষে ধুবড়ি জেলা কমিশনারের মাধ্যমে রাজ্যের জলসম্পদ মন্ত্রীর কাছে একটি স্মারকলিপি পেশ করা হয়। স্মারকলিপিতে সংগঠনের পক্ষ থেকে দাবি…

Read More

অসম বিধানসভার উপাধ্যক্ষ পদে মনোনীত ডাঃ হাব্বে টেরন

বরাক তরঙ্গ, ১৮ জুন : আগামী জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হতে চলেছে অসম বিধানসভার বাজেট অধিবেশন। অধিবেশন শুরুর প্রাক্কালে রাজ্যের বিধানসভার উপাধ্যক্ষ পদে পশ্চিম কার্বি আংলঙের আমরি (তফসিলি জনজাতি) বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক ডাঃ হাব্বে টেরনকে মনোনীত করা হয়েছে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে একটি পোস্ট শেয়ার করে ডাঃ…

Read More

খাণ্ডং বাঁধ থেকে ধাপে ধাপে জল ছাড়া শুরু, সতর্ক থাকার নির্দেশ

বরাক তরঙ্গ, ১৮ জুন : টানা ভারী বৃষ্টিপাতের জেরে খাণ্ডং জলাধার এলাকায় কপিলী জলাধারের জলের স্তর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে খাণ্ডং বাঁধ থেকে ধাপে ধাপে জল ছাড়া শুরু করেছে কর্তৃপক্ষ। বুধবার রাত থেকে প্রয়োজন অনুযায়ী বাঁধের স্পিলওয়ে গেট খুলে জল নিষ্কাশনের কাজ চলছে।কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, খাণ্ডং বাঁধের মোট সাতটি গেটের মধ্যে আপাতত…

Read More

অবশেষে ৯ জন বাংলাদেশের নাগরিককে গ্রহণ সেদেশের প্রশাসনের

বরাক তরঙ্গ, ১৮ জুন : চার দিন ধরে ভারত-বাংলাদেশ সীমান্তের ‘নো ম্যানস ল্যান্ড’-এ আটকে থাকার পর অবশেষে ৯ জন বাংলাদেশের নাগরিককে গ্রহণ করেছে বাংলাদেশ প্রশাসন। এর আগে অসমের দক্ষিণ সালমারা-মানকাচার সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ফেরত পাঠিয়েছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (BSF)। জানা গেছে, চার দিন ধরে ওই ৯ জন বাংলাদেশি নাগরিক সীমান্তের ‘নো ম্যানস ল্যান্ড’-এ অবস্থান…

Read More

অনলাইন গেমের ভয়াবহ পরিণতি: প্রাণ গেল আরও এক তরুণ প্রকৌশলীর

বরাক তরঙ্গ, ১৮ জুন : অনলাইন গেমের আসক্তি আরও এক উদীয়মান তরুণের প্রাণ কেড়ে নিল। অসমের শোণিতপুর জেলার মিসামারিস্থিত ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOC) ডিপোতে কর্মরত ডিব্রুগড়ের এক প্রশিক্ষণপ্রাপ্ত প্রকৌশলীর আত্মহত্যার ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত যুবকের নাম রূপম ফুকন। তিনি ডিব্রুগড়ের বরবরুয়া এলাকার বাসিন্দা ছিলেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত এপ্রিল মাস থেকে রূপম…

Read More

নলবাড়িতে গণপিটুনিতে আহত অভিযুক্ত অপহরণকারীর মৃত্যু

বরাক তরঙ্গ, ১৮ জুন : নলবাড়িতে গণপিটুনির ঘটনায় গুরুতর আহত হওয়া এক অভিযুক্ত অপহরণকারীর মৃত্যু হয়েছে। মৃতের নাম বিবেক গুপ্তা। তিনি গুয়াহাটির বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ জুন একটি কন্যাশিশুকে অপহরণের চেষ্টা করতে এসে স্থানীয় মানুষের হাতে ধরা পড়েন বিবেক গুপ্তা। অভিযোগ, ওই ঘটনায় বিবেকসহ দুই অভিযুক্তকে সরিয়হতলি এলাকায় আটক…

Read More