কর্তব্যরত পুলিশকর্মীকে দ্রুতগতির গাড়ির ধাক্কা, নিহত সাব-ইন্সপেক্টর

Spread the news

বরাক তরঙ্গ, ১৫ আগস্ট : দ্রুতগতির একটি গাড়ির ধাক্কায় কর্তব্যরত অবস্থায় মর্মান্তিক মৃত্যু হল এক পুলিশ কর্মকর্তার। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সাব-ইন্সপেক্টর নবজ্যোতি দাস। জানা গেছে, নবজ্যোতি দাস ডিমা হাসাও জেলার লাইসঙ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শুক্রবার রাতে তল্লাশি অভিযান চলাকালীন তাঁকে এএস ০২ এজে ৪৩৩৫ নম্বরের একটি দ্রুতগতির গাড়ি ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত পুলিশ কর্মকর্তা নবজ্যোতি দাস ওদালগুড়ি জেলার বাসিন্দা ছিলেন। তাঁর অকালমৃত্যুর খবরে পুলিশ মহলে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *