মুখ্যমন্ত্রীকে হত্যার হুমকি দিইনি, আমার ছবি ব্যবহার করে দুষ্কৃতী চক্র এই কাজ করেছে: আব্দুল মুতালেব

Spread the news

বরাক তরঙ্গ, ১৫ আগস্ট : পুলিশের হাতে গ্রেফতারের পর এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার হওয়া আব্দুল মুতালেব। তাঁর বক্তব্য, তিনি দর্জির কাজ করেন এবং মুখ্যমন্ত্রীকে হত্যার কোনো হুমকি তিনি দেননি। তাঁর ছবি ব্যবহার করে কোনো দুষ্টচক্র এই ধরনের কাজ করেছে বলে দাবি করেন তিনি।

মরিগাঁও জেলার ভূরাগাঁও এলাকা থেকে আব্দুল মোতালেব নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে হুমকি দেওয়ার অভিযোগে আব্দুল মোতালেবের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা এবং হুমকির কারণ খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের বক্তব্য মুখ্যমন্ত্রীর ফেসবুক পেজে লাইভ চলাকালীন ‘আব্দুল মোতালেব’ তার অ্যাকাউন্ট থেকে এই হুমকি দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *