পেট্রল পাম্পগুলির স্বত্বাধিকারী ও পরিচালকদের সঙ্গে মরিগাঁও জেলা প্রশাসনের বৈঠক
বরাক তরঙ্গ, ২৭ মার্চ : মরিগাঁও জেলার পেট্রল পাম্পগুলিতে পেট্রলের কৃত্রিম সঙ্কট সম্পর্কে শুক্রবার জেলা কমিশনার কার্যালয়ের সভাকক্ষে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা কমিশনার অনামিকা তেওয়ারির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পেট্রোল পাম্পের স্বত্বাধিকারী ও পরিচালকদের কিছু নির্দেশনা প্রদান করা হয়। পেট্রোল পাম্পগুলিতে ক্ষমতা অনুযায়ী সম্পূর্ণ জ্বালানি মজুত রাখতে নির্দেশ দেওয়া হয়। সভায় যে কোনও পাত্র,…
