লাহরিঘাটে জুয়াড়ির আক্রমণে জখম ৫ সাংবাদিক

Spread the news

বিশেষ প্রতিবেদক, মরিগাঁও।
বরাক তরঙ্গ, ২ মে : মরিগাঁও জেলার লাহরিঘাটে জুয়াড়িদের দলবদ্ধ আক্রমণের শিকার হন সাংবাদিকের একটি দল। এই ঘটনায় লাহরিঘাট অঞ্চলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। জানা গেছে, শুক্রবার কাঠনি বিলপার এলাকায় একদল জুয়াড়ি তাদের উপর বর্বরোচিত আক্রমণ চালায়। এই আক্রমণে সংবাদকর্মীরা মারধরের শিকার হন এবং ঘটনাস্থলেই প্রায় দুই ঘণ্টা জিম্মি করে রেখে তাদের মোবাইল ফোনসহ বাইকের চাবি ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন।

ভুক্তভোগী সাংবাদিকরা জানান, লাহরিঘাটের ব্রহ্মপুত্র সংলগ্ন নদীর চর এলাকায় দীর্ঘদিন ধরে একটি জুয়ার আসর বসে। সেখানে জুয়া খেলা চলার খবর পেয়ে কয়েকজন সাংবাদিক সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থলে যান। তাঁরা পৌঁছামাত্রই জুয়াড়ির ১০-১২ জনের একটি চক্র তাঁদের ঘিরে ফেলে। প্রথমে তাদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। পরে তাঁদের জিজ্ঞাসাবাদ করে বেধড়ক মারধর করা হয়। এক পর্যায়ে জুয়ারীরা সাংবাদিকদের জোরপূর্বক একটি ভিডিও বানায়। প্রায় দুই ঘণ্টা আটকে রাখার পর  তাঁদের ছেড়ে দেন। আহত অবস্থায় সাংবাদিকরা ঘটনাস্থল ত্যাগ করেন। এবং আহত সাংবাদিকদের লাহরিঘাট মাহাত্মা গান্ধী আদর্শ চিকিৎসা করা হয়। এই ঘটনায় ভুক্তভোগী সাংবাদিকেরা গতকাল রাতেই ভেলৌগুড়ি থানায় লিখিত এজাহার দাখিল করেন। এজাহারে জুয়াড়ি জাকিরুল ও খাইরুলসহ তাদের অজ্ঞাত সহযোগীদের বিরুদ্ধে মারধর, ছিনতাই ও জিম্মি করার অভিযোগ করে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *