baraktaranga.com

‘বিকশিত অসম: ইনফ্ৰা ভিজন’ প্রকল্পে ৫০ হাজার কোটি টাকা অনুমোদন, একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অসম মন্ত্রিসভার

বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : রাজ্যের পরিকাঠামো ও উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে ‘বিকশিত অসম: ইনফ্রা ভিজন’ প্রকল্পের অধীনে ৫০ হাজার কোটি টাকা বরাদ্দে অনুমোদন দিল অসম মন্ত্রিসভা। রবিবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। স্বাধীনতা দিবসের ভাষণে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই বৃহৎ উন্নয়ন পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন। মুখ্যমন্ত্রী জানান, প্রকল্পের আওতায় রাজ্য সরকার…

Read More

বাইক-স্কুটির মুখোমুখি, প্রাণ গেল দশম শ্রেণির ছাত্রের

বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : ডিব্রুগড়ের খনিকর এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যু হল এক দশম শ্রেণির ছাত্রের। সোমবার সংঘটিত এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে সমীরণ গোঁহাই নামে এক ছাত্র। বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষের জেরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, খনিকরের কাছে একটি বাইক ও স্কুটির মধ্যে আচমকাই মুখোমুখি…

Read More

যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত্যু হওয়া ৬ জনের পরিচয় শনাক্ত

বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : সোনাপুরের ক্ষেত্রী এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ প্রাণ হারিয়েছেন ছয়জন। দুর্ঘটনায় আহত হয়েছেন একাধিক। নিহত ৬ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে।নিহতরা হলেন ইদ্রিস আলি (উলুবাড়ি), অনিমা ডেকা বরদলৈ (লাহরিঘাট), জ্যোতিকা রংহাং (গুয়াহাটি), ইনসান আলি (পালকাটা), তফিকুল আলি (কাহিকুছি) ও চালক গোপাল দাস (জাগীরোড)। দুর্ঘটনার ঘটনায় এলাকায় শোকের ছায়া…

Read More

কাটিগড়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দালাল চক্রের দৌরাত্ম্যের অভিযোগ, গ্রেফতার এক

শমীন্দ্র পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : কাছাড় জেলার কাটিগড়া রাজস্ব সার্কলের অন্তর্গত কাটিগড়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দালাল চক্রের দৌরাত্ম্য নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠে আসছে। এই অভিযোগের মধ্যেই শাসকদলের যুব মোর্চার সভাপতি সন্দীপ কুমার নাথ-সহ চারজনের লিখিত অভিযোগের ভিত্তিতে রবিবার রাতে পুলিশ দালাল চক্রের অন্যতম অভিযুক্ত শাকিব আহমেদ বড়ভূইয়াকে গ্রেফতার করে। ঘটনা সম্পর্কে ভারতীয় ন্যায়…

Read More

ভয়াবহ ভূমিধসে সড়ক অবরুদ্ধ, ক্ষতিগ্রস্ত বাড়ি-গাড়ি; নিরাপদে সরানো হল পাঁচ পরিবার

৩১ আগস্ট: প্রবল বর্ষণে জেরে ভূমিধসে ব্যাপক ক্ষতির সম্মুখীন ফিলিপাইনের বেনগেট প্রদেশের ইটোগন এলাকার বারাঙ্গাই বিরাকের জঙ্গলটাউন। একাধিক ঘরবাড়ি সহ গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে। এতে সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে। ভূমিধসে সোমবার দু’টি আবাসিক বাড়ি ও কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি গাড়ি মাটির নিচে চাপা পড়ার পাশাপাশি ধসের কারণে সড়কও সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে যায়।…

Read More

নেপাল : মৃতের সংখ্যা ৮০০ ছুঁইছুঁই, নিখোঁজ আড়াই হাজারের বেশি, গণকবরের সিদ্ধান্ত

৩১ আগস্ট : নেপালে ভয়াবহ হড়পা বান ও বন্যার পাঁচ দিন পরও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। প্রতিদিনই উদ্ধার হচ্ছে একের পর এক মৃতদেহ। সরকারি হিসাব অনুযায়ী, মৃতের সংখ্যা ৮০০-এর কাছাকাছি পৌঁছেছে। এখনও নিখোঁজ রয়েছেন আড়াই হাজারেরও বেশি মানুষ। নিখোঁজদের মধ্যে ভারতীয়-সহ বিভিন্ন দেশের নাগরিকও রয়েছেন। সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে হাসপাতাল ও মর্গগুলিতে। চিতওয়ান হাসপাতালের মর্গ…

Read More

‘এনআরসি নয়, জনগণনা নয়’ স্লোগানে মশাল মিছিল, কাকচিংয়ে কাঁদানে গ্যাস

বরাক তরঙ্গ, ৩০ আগস্ট: ‘এনআরসি নয়, জনগণনা নয়’ স্লোগান তুলে আয়োজিত একটি মশাল মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল মণিপুরের কাকচিংয়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ একাধিক কাঁদানে গ্যাসের শেল ছুড়ে মিছিল ছত্রভঙ্গ করে দেয়। জানা গেছে, রবিবার রাতে ওয়াবাগাই, হিয়াংলাম ও সংলগ্ন এলাকার বিপুল সংখ্যক মানুষ ওয়াবাগাই-হিয়াংলাম লামখাই বাজার থেকে মশাল মিছিল বের করেন। এনআরসি ছাড়াই…

Read More

হলি লাইফ থ্রিফ্ট ক্রেডিট কো-অপারেটিভের বার্ষিক সাধারণ সভা

বরাক তরঙ্গ, ৩০ আগস্ট : কাছাড় জেলার সোনাই টাউনের এমএন রোডে অবস্থিত হলি লাইফ থ্রিফ্ট ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের প্রধান কার্যালয়ে রবিবার সংস্থার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিগত বছরের আর্থিক হিসাব-নিকাশের পাশাপাশি সংস্থার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের পর্যালোচনা করা হয়। একই সঙ্গে আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। গ্রাহক পরিষেবার মান…

Read More

শিলচর পুর নিগম নির্বাচনকে সামনে রেখে কংগ্রেসের কর্মিসভা

বরাক তরঙ্গ, ৩০ আগস্ট : আসন্ন শিলচর পুর নিগম নির্বাচনকে সামনে রেখে শিলচর শহর কংগ্রেস কমিটির উদ্যোগে ইন্দিরা ভবনে অনুষ্ঠিত হল গুরুত্বপূর্ণ কর্মিসভা। শিলচর পুর নিগমের অধীন ৪২টি ওয়ার্ডের কংগ্রেস প্রতিনিধিরা উৎসাহের সঙ্গে সভায় অংশগ্রহণ করেন। সভায় মূলত আসন্ন পুর নিগম নির্বাচন ও দলীয় রণকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শিলচর শহর কংগ্রেস সভাপতি অতনু ভট্টাচার্যের…

Read More

মিজোরামে চালক হয়রানির প্রতিবাদ: বরাকে অনির্দিষ্টকালের ‘স্টিয়ারিং ছাড়ো’ আন্দোলন, চন্নিঘাটে সড়ক অবরোধ

রাজীব মজুমদার, ধলাই।বরাক তরঙ্গ, ৩০ আগস্ট : মিজোরামে অসমের ট্রাকচালকদের ওপর ধারাবাহিক হয়রানি এবং বালি বোঝাই ট্রাক প্রবেশে অনৈতিক বাধার প্রতিবাদে অনির্দিষ্টকালের ‘স্টিয়ারিং ছাড়ো’ আন্দোলনের ডাক দিল বরাক উপত্যকার গাড়িচালক সংস্থা। রবিবার সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া এই আন্দোলনের জেরে অসম-মিজোরাম সংযোগকারী গুরুত্বপূর্ণ ৩০৬  জাতীয় সড়কে পণ্য পরিবহন সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়েছে। দক্ষিণ ধলাইয়ের চন্নিঘাটে…

Read More