জিরিবামের বড়বেকেরায় যুবকদের দক্ষতা বৃদ্ধিতে ড্রাইভিং প্রশিক্ষণ আসাম রাইফেলসের
বরাক তরঙ্গ, ৪ জুন : সমাজ উন্নয়ন ও যুবশক্তির ক্ষমতায়নের লক্ষ্যে আসাম রাইফেলস জিরিবাম জেলার বড়বেকেরা উপ-বিভাগে দুই সপ্তাহব্যাপী একটি ড্রাইভিং স্কিল ডেভেলপমেন্ট কর্মসূচি শুরু করেছে। এই উদ্যোগের মূল লক্ষ্য স্থানীয় যুবকদের মোটরযান চালনার প্রয়োজনীয় দক্ষতা প্রদান করা, যাতে তাঁদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পায় এবং টেকসই জীবিকার পথ সুগম হয়। কর্মসূচির মাধ্যমে জিরিবাম ও ফেজারওয়াল…
