‘মহিলারা ঘরে থাকুক…বাইরে এলেই ধ্বংস’, প্রধান মুফতির মন্তব্যে শুরু বিতর্ক
৩১ আগস্ট : মহিলাদের ঘরবন্দি থাকার নিদান দিয়ে বিতর্কের কেন্দ্রে ভারতের প্রধান মুফতি শেখ আবুবকর আহমদ। নারীর অধিকার নিয়ে কথা বলতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন কেরালার এই মুসলিম ধর্মগুরু। তাঁর মতে, মহিলাদের ঘরে থাকা উচিত। নারীদের সম্ভ্রম বাঁচাতেই ইসলামে পর্দা প্রথা রয়েছে বলেও সওয়াল করেছেন তিনি। কোচিতে একটি আলোচনাসভায় এমন মন্তব্য করেছেন শেখ আবুবকর আহমদ…
