আমরণ অনশনে অসুস্থ কর্মীরা, স্যালাইন দিতে বাধা
রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : চাকরি স্থায়ীকরণের দাবিতে শিলচরের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি চত্বরে অস্থায়ী কর্মীদের অনির্দিষ্টকালীন আমরণ অনশন অব্যাহত রয়েছে। গত ২৭ আগস্ট থেকে শুরু হওয়া এই আন্দোলনে একাধিক অনশনকারী অসুস্থ হয়ে পড়ায় পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠেছে। অনশনরত কয়েকজন কর্মী অসুস্থ হয়ে পড়ার খবর পেয়ে জেলা কমিশনারের নির্দেশে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের…
