বার্মিজ সিগারেট উদ্ধার, কুমারঘাট পুলিশের অভিযানে আটক দুই

Spread the news

বরাক তরঙ্গ, ৭ নভেম্বর : অবৈধ সামগ্রীর কারবারের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল কুমারঘাট থানার পুলিশ। গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ১০ লক্ষ টাকা বাজারমূল্যের বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট উদ্ধার করল পুলিশ।

কুমারঘাট থানার ওসি সঞ্জয় দাস জানান, গোপন সূত্রে খবর পেয়ে ৯১ মাইল চেকিং পয়েন্টে AS-01-EH-9983 নম্বরের একটি ওয়াগনার গাড়ি আটক করা হয়। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ২২ কার্টনে মোট ২ লক্ষ ১২ হাজার ২০০টি বার্মিজ সিগারেট উদ্ধার করেন পুলিশকর্মীরা। উদ্ধার হওয়া সিগারেটগুলির আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লক্ষ টাকা।

আইনি প্রক্রিয়া অনুসরণ করে উদ্ধার হওয়া সিগারেটের পাশাপাশি গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় গাড়ির চালক ও সহচালককে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। অবৈধ সামগ্রীর কারবারের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *