baraktaranga.com

গদি আঁকড়ে মমতা, রাজ্যপালের নির্দেশে ভেঙে গেল বিধানসভা

৭ মে : আর মাত্র দু’দিন পরেই নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান। তার আগেই পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে জোর চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ ইস্যুকে কেন্দ্র করে। নির্ধারিত মেয়াদের শেষ দিনেও মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা না দেওয়ায় শুরু হয় জোর বিতর্ক। শেষপর্যন্ত ভারতীয় সংবিধানের বিধান মেনে পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দেওয়ার নির্দেশ দিলেন রাজ্যপাল আর…

Read More

বিমানে মহুয়াকে ‘চোর চোর’ স্লোগান! ক্ষোভে ফেটে পড়লেন তৃণমূল সাংসদ

৭ মে : বিমান পরিষেবা ও নিরাপত্তা নিয়ে ফের বড়সড় প্রশ্ন তুলে দিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি যাওয়ার পথে একদল ব্যক্তির হাতে ‘হেনস্তা’র শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। শুধু তাই নয়, তাঁর অনুমতি ছাড়াই ভিডিও তোলা হয়েছে বলেও দাবি কৃষ্ণনগরের সাংসদের। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে ‘নো-ফ্লাই লিস্ট’-এ অন্তর্ভুক্ত করার…

Read More

কাকডোঙ্গা নদী থেকে উদ্ধার কাজিরাঙা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার দেহ

বরাক তরঙ্গ, ৭ মে : গোলাঘাট জেলার দেরগাঁও এলাকার কাকডোঙ্গা নদী থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দেড়গাঁও পুলিশ ও এসডিআরএফের যৌথ তৎপরতায় মৃতদেহটি উদ্ধার করা হয়। জানা গেছে, মৃত যুবক কাজিরাঙা বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চূড়ান্ত বর্ষের ছাত্র ছিলেন। তাঁর নাম টি চালিবা চংতম (২৪)। তিনি নাগাল্যান্ডের কিফির এলাকার বাসিন্দা বলে…

Read More

গ্যামন সেতু থেকে বরাকে ঝাঁপ মহিলার, জীবিত উদ্ধার

বরাক তরঙ্গ, ৭ মে : কাটিগড়া-বদরপুর সংযোগকারী গ্যামন সেতু থেকে বৃহস্পতিবার বিকেলে এক মহিলা বরাক নদীতে ঝাঁপ দেন বলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় মানুষজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা গেছে, ওই মহিলা সেতু থেকে নদীতে ঝাঁপ দেওয়ার পর নদীতে মাছ ধরতে থাকা কয়েকজন জেলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাঁকে…

Read More

পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয়, উন্নয়নমুখী রাজনীতির পক্ষেই রায় : বিপ্লব

বরাক তরঙ্গ, ৭ মে : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কৌশলী সংগঠন পরিচালনা এবং বিজেপির তৃণমূল স্তরের শক্তিশালী সাংগঠনিক ভিত্তির উপর আস্থা রেখেই পশ্চিমবঙ্গের মানুষ উন্নয়নমুখী সরকারকে সমর্থন করেছেন বলে মন্তব্য করেছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির ঐতিহাসিক জয়কে কেন্দ্র করে রাজ্য তথা…

Read More

হাইলাকান্দির শিক্ষা বিভাগের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি

পুড়ে ছাই সেনিটারি ন্যাপকিন, খাতা ও শিক্ষা সহায়ক সামগ্রী_____ বরাক তরঙ্গ, ৭ মে : হাইলাকান্দি শহরের এডুকেশন কমপ্লেক্স সংলগ্ন শিক্ষা বিভাগের গুদামে বৃহস্পতিবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে পুড়ে যায় বিপুল পরিমাণ সেনিটারি ন্যাপকিন, এফএলএন সামগ্রী, খাতা-সহ বিভিন্ন শিক্ষা সহায়ক উপকরণ। প্রায় চার ঘণ্টার চেষ্টায় পাঁচটি দমকল বাহিনীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা…

Read More

কাটিগড়ায় স্কুলে শিশুর মৃত্যু ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের শাস্তির দাবি এআইডিএসও’র গভীর

বরাক তরঙ্গ, ৭ মে : কাছাড় জেলার কাটিগড়া এলাকার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত এক একরত্তি শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ছাত্র সংগঠন  এআইডিএসও’র কাছাড় জেলা কমিটি। আজ এক প্রেস বিবৃতির মাধ্যমে সংগঠনের জেলা কমিটির পক্ষ থেকে জানানো হয় যে, একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিশুর এই ধরণের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক…

Read More

নির্বাচনে ভরাডুবির পর কংগ্রেসে ভাঙন, দল ছাড়লেন জ্যেষ্ঠ নেতা মনোরঞ্জন

বরাক তরঙ্গ, ৭ মে : নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর অসম প্রদেশ কংগ্রেসে শুরু হয়েছে অস্থিরতা। এবার দল ছাড়ার ঘোষণা দিলেন অসম প্রদেশ কংগ্রেসের জ্যেষ্ঠ মুখপাত্র ও রাজ্য সম্পাদক মনোরঞ্জন বরগোঁহাই। শিবসাগরের রংপুর জ্যোতি ক্লাবে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে তিনি কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগের ঘোষণা দেন। দল ছাড়ার পেছনে কংগ্রেস নেতা গৌরব গগৈয়ের কাজকর্মের প্রতি…

Read More

কেদারনাথ দর্শনে গিয়ে অকাল মৃত্যু তরুণীর, সিঁদুর পরিয়ে শেষ বিদায় হবু স্বামীর

বরাক তরঙ্গ, ৭ মে : কেদারনাথ দর্শনে গিয়ে মর্মান্তিক মৃত্যুর শিকার হলেন এক তরুণী। মৃতের নাম পাপরি ডেকা। তিনি অসমের মরিগাঁও জেলার দলংঘাট এলাকার বাসিন্দা ছিলেন।  বন্ধু-বান্ধবীদের সঙ্গে তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে কেদারনাথে গিয়েছিলেন পাপরি। বৃহস্পতিবার সকালে পাপরির মরদেহ নিজ বাড়িতে পৌঁছাতেই গোটা এলাকায় শোকের আবহ সৃষ্টি হয়। আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও পরিচিতদের কান্নায় ভারী হয়ে ওঠে…

Read More

প্রত্যন্ত চা-বাগান থেকে এমবিবিএস—মনীশ কৈরির সাফল্যে গর্বিত ইছাবিল বাগানবাসী

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ৭ মে : প্রতিকূলতাকে জয় করে স্বপ্নপূরণের এক অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত স্থাপন করলেন ইছাবিল চা-বাগানের কালাছড়া লাইনের তরুণ মনিষ কৈরি। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও কঠোর পরিশ্রম, পরিবারের ত্যাগ এবং অদম্য মানসিক শক্তির জোরে এমবিবিএস পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে তিনি শুধু নিজের পরিবার নয়, সমগ্র ইছাবিল চা-বাগান এলাকার মুখ উজ্জ্বল করেছেন। পাথারকান্দি কেন্দ্রের…

Read More