baraktaranga.com

উত্তর করিমগঞ্জের বেহাল সড়ক সংস্কারে তৎপর জাকারিয়া

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৭ মে : নির্বাচনের ফল ঘোষণার মাত্র তিন দিনের মধ্যেই উন্নয়নের কাজে সক্রিয় হয়ে উঠেছেন উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক জাকারিয়া আহমদ পান্না। এলাকার দীর্ঘদিনের জনসমস্যাগুলিকে অগ্রাধিকার দিয়ে একের পর এক উদ্যোগ গ্রহণ করছেন তিনি। বিশেষ করে শহরের বেহাল ও জরাজীর্ণ সড়কগুলির দ্রুত সংস্কারের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেছেন…

Read More

ক্লাসে শ্বাসরুদ্ধ হয়ে অস্বাভাবিক মৃত্যু কেজি ওয়ানের ছাত্রের

বরাক তরঙ্গ, ৭ মে : হৃদয়বিদারক ঘটনা! ক্লাসে শ্বাসরোধ হয়ে অস্বাভাবি মৃত্যু ঘটল কেজি ওয়ানের এক ছাত্রের। ধারনা করা হচ্ছে  জলের বোতলের ঢাকনা গলায় আটকে শ্বাসরুদ্ধ হয়ে কেজি ওয়ানের খুদে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু ঘটে। কাটিগড়ার গঙ্গাপুর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা হারিস উদ্দিনের একমাত্র ছেলে হলি ফ্লাওয়ার স্কুলের কেজি ওয়ানের ছাত্র সাকিব আহমদের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নেমে…

Read More

সোনাবাড়িঘাট এমভি স্কুলের পোশাক বিতরণ

বরাক তরঙ্গ, ৭ মে : সোনাবাড়িঘাট এমভি স্কুলের পড়ুয়াদের মধ্যে পোশাক বিতরণ করা হল। বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে পড়ুয়াদের হাতে পোশাক তুলে দেন প্রধানশিক্ষক ও পরিচালন সমিতির কর্মকর্তারা। এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধানশিক্ষক মজিবুর রহমান চৌধুরী পড়ুয়াদের নিয়মিত স্কুলে পাঠাতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সরকার পড়ুয়াদের জন্য অর্থ খরচ করছে, কিন্তু অভিভাবকেরা সচেতন না…

Read More

বিনয় পালের সাফল্য, পেলেন সংস্কৃতি মন্ত্রকের টেগোর ফেলোশিপ

বরাক তরঙ্গ, ৭ মে : বরাকের প্রতিভাবান ভাস্কর ড. বিনয় পালের সাফল্যের মুকুটে আরও একটি পালকের সংযোজন ঘটল। বিশেষ মর্যাদা সম্পন্ন ২০২৫-২৬ ‘র টেগোর ন্যাশনাল স্কলারশিপের জন্য মনোনীত হয়েছেন তিনি। মূলত উত্তর-পূর্বের পাবলিক আর্টের উপর গবেষণার জন্যই এই স্কলারশিপ পাবেন বিনয়। হাইলাকান্দির কিংবদন্তি মূর্তি শিল্পী রবিন পালের ছেলে ড. বিনয় পাল বরাক সহ উত্তর পূর্বের…

Read More

মণিপুরে ফের অশান্তির আগুন, কামজং জেলায় পুড়লো কুকি গ্রাম

বরাক তরঙ্গ, ৭ মে : নাগাল্যান্ড জয়েন্ট ক্রিশ্চিয়ান ফোরাম (এনজেসিএফ)-এর পক্ষ থেকে কুকি ও তাংখুল (কাছা-নাগা) সম্প্রদায়ের মধ্যে দু’মাসের যুদ্ধবিরতির আবেদন জানানোর ঠিক একদিন পরেই মণিপুরের কামজং জেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। অভিযোগ, লাঞ্চাহ নামে একটি কুকি গ্রাম আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। এই অগ্নিকাণ্ডে গ্রামের একাধিক বাড়িঘর পুড়ে ছাই হয়ে যায়। তবে এখনও পর্যন্ত…

Read More

কারা কারা পেতে পারেন মন্ত্রিত্ব? হিমন্তর নেতৃত্বাধীন সম্ভাব্য মন্ত্রিসভার জল্পনা তুঙ্গে

বরাক তরঙ্গ, ৭ মে : ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে অসমে গঠিত হতে চলেছে ষষ্ঠদশ বিধানসভা। আবারও মুখ্যমন্ত্রীর পদে বসতে চলেছেন ড. হিমন্ত বিশ্ব শর্মা। নতুন সরকার গঠনের আগে সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। সূত্রের খবর, অসম গণ পরিষদের পক্ষ থেকে অতুল বরাকে মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে। পাশাপাশি রঞ্জিতকুমার দাস…

Read More

মাসিমপুরে এনসিসি ক্যাডেটদের নিয়ে ড্রোন প্রশিক্ষণ শিবির আসাম রাইফেলসের

বরাক তরঙ্গ, ৭ মে : আসাম রাইফেলসের শ্রীকোণা ব্যাটালিয়ন মাসিমপুরে এনসিসি ক্যাডেটদের জন্য দু’দিনব্যাপী ড্রোন প্রশিক্ষণ শিবির সফলভাবে আয়োজন করে। আধুনিক ড্রোন প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ইউএএস/সি-ইউএএস (Unmanned Aerial System/Counter-Unmanned Aerial System) সংক্রান্ত প্রাথমিক ধারণা ও মোতায়েন কৌশল সম্পর্কে ব্যবহারিক জ্ঞান প্রদানই ছিল এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। বুধবার প্রশিক্ষণ কর্মসূচিতে মোট ১৬৩ জন এনসিসি…

Read More

যুদ্ধ অবসানে ঐতিহাসিক চুক্তির পথে ইরান ও যুক্তরাষ্ট্র

৭ মে : মধ্যপ্রাচ্যের চলমান রণক্ষেত্রে কি অবশেষে শান্তির সুবাতাস বইতে শুরু করেছে? দীর্ঘদিনের বৈরিতা আর রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটিয়ে ইরান ও যুক্তরাষ্ট্র একটি সংক্ষিপ্ত সমঝোতা স্মারকের (মেমো) দিকে এগোচ্ছে বলে খবর পাওয়া গেছে। শান্তি প্রচেষ্টার সঙ্গে যুক্ত একটি উচ্চপদস্থ পাকিস্তানি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বুধবার এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। সূত্রমতে, দুদেশের…

Read More

স্থিতিশীলতা রক্ষায় একমত ইরান ও সৌদি

৭ মে : মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও উত্তপ্ত পরিস্থিতির মধ্যে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় একমত হয়েছে ইরান ও সৌদি আরব। বুধবার দুই দেশের বিদেশমন্ত্রী এক টেলিফোন সংলাপে বর্তমান আঞ্চলিক পরিস্থিতি এবং দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, বর্তমানে চিন সফরে থাকা ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি বেইজিং থেকেই সউদী বিদেশমন্ত্রী…

Read More

আলফা (স্বাধীন)-কে সহায়তাকারী নাগা মহিলা গ্রেফতার

বরাক তরঙ্গ, ৭ মে : বিদ্রোহী সংগঠন আলফা (স্বাধীন)-কে সহায়তা করার অভিযোগে এক নাগা মহিলাকে গ্রেফতার করেছে চড়াইদেউ জেলা পুলিশ। গ্রেফতার হওয়া মহিলার নাম লিটাও কন্যাক। তিনি নাগাল্যান্ডের টিজিত এলাকার বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি আলফা (স্বাধীন)-এ যোগদান করা এক যুবককে সংগঠনের সঙ্গে যোগাযোগ স্থাপন এবং নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য পথনির্দেশ দিয়েছিলেন…

Read More