baraktaranga.com

স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে জেলা আয়ুক্তের আকস্মিক পরিদর্শন, তিন স্বাস্থ্য প্রতিষ্ঠানে পরিষেবা খতিয়ে দেখলেন

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৪ জুলাই : জেলার সরকারি স্বাস্থ্য পরিষেবার মান আরও উন্নত করা এবং সাধারণ মানুষের কাছে উন্নত চিকিৎসা পৌঁছে দেওয়ার লক্ষ্যে শুক্রবার আকস্মিকভাবে জেলার তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান পরিদর্শন করেন শ্রীভূমির জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী। পরিদর্শনের আওতায় ছিল এমজি মডেল হাসপাতাল, দুল্লভছড়া, চরগোলা মডেল হাসপাতাল এবং পাথারকান্দি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র (পিএইচসি)। পরিদর্শনের সময়…

Read More

৯ আগস্ট থেকে ধলাইয়ে শুরু হচ্ছে মাতৃভূমি কাপ

রাজীব মজুমদার, ধলাই।বরাক তরঙ্গ, ২৪ জুলাই : আগামী ৯ আগস্ট থেকে ধলাই বিএনএমপি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত ‘মাতৃভূমি কাপ’ প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতা। মাতৃভূমি সামাজিক সংস্থার উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় এবার ৩২টি দল অংশ নেবে। শুক্রবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরে সংস্থার সভাপতি সিতাংশু দাস জানান,…

Read More

লায়লাপুরে বিপুল মাদক উদ্ধার, গ্রেফতার ২

রাজীব মজুমদার, ধলাই।বরাক তরঙ্গ, ২৪ জুলাই: অসম–মিজোরাম সীমান্তবর্তী লায়লাপুরে মাদকের বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সন্দেহভাজন হেরোইন, গাঁজা, বিদেশি সিগারেট ও নগদ অর্থ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্টের ইনচার্জ শুভজিৎ দত্তের নেতৃত্বে সাদা পোশাকের একটি বিশেষ দল গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে…

Read More

নিউ হারাঙ্গাজাওয়ে রেলপথে ভূমিধস, গুয়াহাটি–শিলচর–গুয়াহাটি এক্সপ্রেস বাতিল

বরাক তরঙ্গ, ২৪ জুলাই : টানা বর্ষণের জেরে ডিমা হাসাও জেলার নিউ হারাঙ্গাজাও রেলস্টেশনের কাছে রেলপথে বড় ধরনের ভূমিধসের ঘটনা ঘটেছে। এর ফলে লামডিং–বদরপুর পাহাড় লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে উত্তর-পূর্ব সীমান্ত রেল ২৪ ও ২৫ জুলাই চলাচলকারী ১৫৬১৫ গুয়াহাটি–শিলচর এক্সপ্রেস এবং ১৫৬১৬ শিলচর–গুয়াহাটি এক্সপ্রেস বাতিল করেছে। রেল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার…

Read More

শিলচর মেডিক্যাল কলেজের ব্লাড ব্যাংকে দালালির অভিযোগে দুই ব্যক্তি আটক

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ২৪ জুলাই : শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে দালালির অভিযোগে দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে তাঁদের ঘুংগুর পুলিশ ফাঁড়ির হাতে তুলে দেওয়া হয়। ধৃতরা হলেন সুমন সিং (৩৬) ও প্রদীপ মাহালী (৩৭)। তাঁদের বাড়ি কাছাড় জেলার সোনাই বিধানসভা এলাকার বিন্নাকান্দি অঞ্চলে। জানা গেছে, শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগরের…

Read More

দিল্লির ছাত্র আন্দোলনের প্রতি গুয়াহাটিতে সংহতি, এআইডিওয়াইও ও এআইডিএসও’র বিক্ষোভ

বরাক তরঙ্গ, ২৪ জুলাই : দিল্লিসহ দেশের বিভিন্ন প্রান্তে ছাত্রছাত্রীদের দাবিকে কেন্দ্র করে চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে শুক্রবার গুয়াহাটিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন (এআইডিএসও) এবং অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইয়ুথ অর্গানাইজেশন (এআইডিওয়াইও)। এআইডিএসও’র কেন্দ্রীয় কাউন্সিলের দেশব্যাপী সংহতি দিবস পালনের আহ্বানে সাড়া দিয়ে শহরের ভলবো পয়েন্টে যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করা…

Read More

শিলচরে ভক্তিময় পরিবেশে ইসকনের উল্টো রথযাত্রা

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ২৪ জুলাই : ধর্মীয় উৎসাহ-উদ্দীপনা ও ভক্তিময় পরিবেশে শুক্রবার শিলচরে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)-এর উদ্যোগে উল্টো রথযাত্রা বা বাহুদা যাত্রা অনুষ্ঠিত হয়। রাঙ্গিরখাড়ি থেকে শুরু হওয়া সুসজ্জিত রথ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা শেষে অম্বিকাপট্টি-স্থিত ইসকন মন্দিরে এসে যাত্রা সম্পন্ন করে। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র এই বাহুদা যাত্রা রথযাত্রার নয় দিন…

Read More

পদত্যাগ করলেন বাংলাদেশের প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট স্পিকার

২৪ জুলাই : স্বাস্থ্যগত কারণ দেখিয়ে বাংলাদেশের ২২তম প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। শুক্রবার তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে নিজের স্বাক্ষরিত পদত্যাগপত্র জমা দেন। সংবিধান অনুযায়ী পদত্যাগপত্র গ্রহণের পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছেন। শুক্রবার বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্পিকার এ…

Read More

মামলাই হয়নি, ‘সময় নষ্ট করবেন না’ মন্তব্যের ব্যাখ্যা দিলেন প্রধান বিচারপতি

২৪ জুলাই : দিল্লিতে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে পড়ুয়াদের আন্দোলনে পুলিশের ‘বর্বরোচিত’ লাঠিচার্জের ঘটনায় সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলার আবেদন হয়। সেই আবেদনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, ‘আমাদের সময় নষ্ট করবেন না, নিজের সময়ও নষ্ট করবেন না।’ এরকমই দাবি করে সংবাদমাধ্যমে খবর করা হয়েছিল। সেই প্রতিবেদনের দাবি ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে শুক্রবার দাবি করলেন…

Read More

বিকশিত ভারত ২০৪৭-এর লক্ষ্যপূরণে হিমালয়ের ভূমিকা নিয়ে জাতীয় সেমিনার শুরু আসাম বিশ্ববিদ্যালয়ে

বরাক তরঙ্গ, ২৪ জুলাই : ‘বিকশিত ভারত ২০৪৭’-এর জাতীয় লক্ষ্য বাস্তবায়নে হিমালয়ের ভূমিকা নিয়ে আসাম বিশ্ববিদ্যালয়ে শুক্রবার থেকে দুদিনের জাতীয় সেমিনার শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার রিস্ক রিডাকশন ক্লাব ও কানেক্টিং হিমালয়-এর যৌথ উদ্যোগে বিপিনচন্দ্র পাল সেমিনার হলে আয়োজিত এই সেমিনারে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষাবিদ, গবেষক, পরিবেশবিদ, নীতিনির্ধারক, সমাজকর্মী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এদিন সকালে বিপিনচন্দ্র…

Read More