বরাক তরঙ্গ, ৮ সেপ্টেম্বর : গোয়ালপাড়ার দুধনৈয়ের দ্বারাপাড়ায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ছেলের হাতে খুন হয়েছেন সুভাষ রাভা নামে এক ব্যক্তি।
অভিযোগ, পারিবারিক কলহের জেরে প্রসাদ রাভা ধারালো অস্ত্র দিয়ে তাঁর বাবা সুভাষ রাভাকে আঘাত করেন। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগের পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় প্রসাদ রাভা। অভিযুক্তকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশ তল্লাশি অভিযান শুরু করেছে। প্রাথমিকভাবে পারিবারিক বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড বলে মনে করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।



