baraktaranga.com

ভারতমালা প্রকল্পে প্রায় ৬০ কোটি টাকার কথিত দুর্নীতির অভিযোগে বিধানসভায় সরব আমিনুর রশিদ

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৪ জুলাই: অসম বিধানসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী তাঁর বিধানসভা এলাকার একাধিক জনস্বার্থমূলক সমস্যা তুলে ধরে সরকারের কাছে জবাবদিহি ও দ্রুত পদক্ষেপের দাবি জানান। বেহাল সড়ক, ভারতমালা প্রকল্পে কথিত অনিয়ম, জমি অধিগ্রহণে অসঙ্গতি, জল জীবন মিশনের (JJM) ব্যর্থতা এবং উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতার অভাব নিয়ে তিনি সরব…

Read More

পাথারকান্দির প্রাক্তন গ্রুপ সদস্য জালাল উদ্দিন তাপাদার প্রয়াত

বরাক তরঙ্গ, ২৪ জুলাই : পাথারকান্দি শহর সংলগ্ন তাপাদারপাড়ার প্রবীণ সমাজসেবী, প্রাক্তন গ্রুপ সদস্য হাজি জালাল উদ্দিন তাপাদার (পাখি মিয়া) আর নেই। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৬৭ বছর। মৃত্যুকালে তিনি চার পুত্র, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার দুপুর…

Read More

মহাদেববাড়ি লেনের বেহাল রাস্তা মেরামতে যুব শক্তি ক্লাব, স্বস্তিতে স্থানীয় বাসিন্দারা

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২৪ জুলাই : দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাতে উদ্যোগী হল যুব শক্তি ক্লাব। বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিন ধরে ক্লাবের সদস্যরা আশ্রম রোডের অন্তর্গত মহাদেববাড়ী লেনের প্রায় ২০০ মিটার দীর্ঘ বেহাল রাস্তায় পাথর ফেলে মেরামতের কাজ সম্পন্ন করেন। ফলে বর্ষাকালে কাদায় চলাচলের অযোগ্য হয়ে পড়া রাস্তাটি আবারও যান ও পথচারীদের ব্যবহারের উপযোগী…

Read More

অসমের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ এসইউসিআই-র, একাধিক দাবি

বরাক তরঙ্গ, ২৪ জুলাই : নাগাল্যান্ডে মেঘভাঙা বৃষ্টির জেরে সৃষ্ট অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এসইউসিআই (কমিউনিস্ট)। দলের আসাম রাজ্য কমিটির সম্পাদক চন্দ্রলেখা দাস এক বিবৃতিতে অভিযোগ করেন, বন্যাকবলিত মানুষের জন্য ত্রাণ, নিরাপদ আশ্রয়, পর্যাপ্ত খাদ্য এবং বিশুদ্ধ পানীয় জল সরবরাহে রাজ্য সরকার ব্যর্থ হয়েছে। তিনি অবিলম্বে বন্যাকবলিত এলাকাগুলিতে উদ্ধারকাজে সেনাবাহিনী…

Read More

স্বামী-স্ত্রীর বচসার জেরে আড়াই মাসের শিশুর মৃত্যু, চাঞ্চল্য হাইলাকান্দিতে

বরাক তরঙ্গ, ২৪ জুলাই : হাইলাকান্দি জেলার রামনাথপুর থানার অন্তর্গত গল্লাছড়া গ্রামে আড়াই মাসের এক কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। জানা যায়, স্বামীর সঙ্গে পারিবারিক বচসার জেরে মা কোলে থাকা শিশুকন্যাকে মাটিতে ছুড়ে ফেলেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা…

Read More

বড়বেকরায় ‘এ ডে উইথ কোম্পানি কমান্ডার’ কর্মসূচি আসাম রাইফেলসের

বরাক তরঙ্গ, ২৪ জুলাই : বড়বেকরায় আসাম রাইফেলসের উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘এ ডে উইথ কোম্পানি কমান্ডার’ কর্মসূচি। জিরিবাম ও ফেজারওয়াল জেলার বিভিন্ন সিভিল সোসাইটি অর্গানাইজেশনের (সিএসও) প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানে সৌহার্দ্য, পারস্পরিক বিশ্বাস ও গঠনমূলক আলোচনার পরিবেশ তৈরি হয়। কর্মসূচির সূচনায় ভলিবল ও দড়ি টানাটানিসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে সিএসও প্রতিনিধিদের…

Read More

শিলচরে ‘এমএসএমই ও রিটেল আউটরিচ’ কর্মসূচি পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের

বরাক তরঙ্গ, ২৪ জুলাই : শিলচরে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের শিলচর সার্কল অফিসের ব্যবস্থাপনায় ব্যাঙ্কের শিলচর, করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলাস্থিত শাখাগুলোর যৌথ উদ্যোগে শিলচরে ‘এমএসএমই ও রিটেল আউটরিচ’ (MSME & Retail Outreach) কর্মসূচি সম্পন্ন হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে শাখাগুলোতে থেকে আগত আনুমানিক ৭৫ কোটি টাকার ঋণের প্রস্তাব ব্যাঙ্কের পক্ষ থেকে এদিন অনুমোদন করা হয়। শিলচরের এই…

Read More

ধুবড়িতে বন্যার জলে পড়ে ছাত্রীর মর্মান্তিক মৃত্যু

বরাক তরঙ্গ, ২৪ জুলাই : ধুবড়িতে বন্যার জলে পড়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে ১৭ বছর বয়সী এক ছাত্রী। মৃতা আকসারা গোয়ালা ধুবড়ির শিশু পাঠশালা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। জানা গেছে, শুক্রবার সকাল প্রায় ১০টা নাগাদ বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া গদাধর নদীতে পড়ে যান আকসারা। এরপর তিনি জলে তলিয়ে গেলে তাঁর মৃত্যু হয়।…

Read More

মন শহরে ভূমিধস : এক সপ্তাহ পর আরও ৬টি মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ ২

বরাক তরঙ্গ, ২৪ জুলাই : প্রবল বৃষ্টিজনিত ভয়াবহ ভূমিধসে নাগাল্যান্ডের মন শহরের বিস্তীর্ণ এলাকা বিধ্বস্ত হওয়ার প্রায় এক সপ্তাহ পর শুক্রবার আনুষ্ঠানিকভাবে তল্লাশি ও উদ্ধার অভিযান সমাপ্ত করার প্রস্তুতি নিয়েছে প্রশাসন। এ পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ৬টি মরদেহ উদ্ধার করা হলেও এখনও দুই ব্যক্তি নিখোঁজ রয়েছেন। গত ১৯ জুলাই টানা ভারী বৃষ্টিপাতের জেরে মন শহরের ওয়ালো…

Read More

সামান্য বৃষ্টিতেই ভেঙে পড়ল খেরুয়াখাল সেতুর অ্যাপ্রোচ, পশ্চিম কাটিগড়ায় চরম দুর্ভোগে হাজারো মানুষ

এস পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ২৪ জুলাই : টানা দু’দিনের মাঝারি থেকে ভারী বৃষ্টিতেই কাছাড় জেলার পশ্চিম কাটিগড়ার অন্তর্গত ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কুশিয়ারকুল-নাতানপুর সংযোগকারী সড়কের উপর অবস্থিত খেরুয়াখাল সেতুর অ্যাপ্রোচ ধসে পড়েছে। এতে এলাকার কয়েক হাজার মানুষের স্বাভাবিক যাতায়াত কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে। বিশেষ করে শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষক এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষ চরম ভোগান্তির মুখে…

Read More