বিশ্বকাপে আর্জেন্টিনাকে নির্বাসনের দাবিতে ২.৩ কোটিরও বেশি সই! গিনেস রেকর্ড ছোঁয়ার আগেই থামল বিতর্কিত পিটিশন
২৪ জুলাই : বিশ্বকাপের ফাইনালে উঠলেও মাঠের পারফরম্যান্সের থেকেও বিতর্কের কারণেই বেশি আলোচনায় ছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। টুর্নামেন্ট জুড়ে রেফারিং নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ, একের পর এক বিতর্ক এবং ফাইনালের পর ফুটবলারদের আচরণকে কেন্দ্র করে বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়ে আলবিসেলেস্তেরা। এমনকি বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে স্থায়ীভাবে নির্বাসিত করার দাবি শুরু হয়। একটি অনলাইন পিটিশনে ২ কোটি ৩৩…
