চৈত্র সেলে জমজমাট শিলচর, উপচে পড়া ভিড়ে নাজেহাল শহর
দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১১ এপ্রিল : ভোট শেষ হতেই শিলচরে জমে উঠেছে চৈত্র সেলের বাজার। কাপড়, জুতো থেকে শুরু করে বাসনপত্র—প্রায় সব ধরনের পণ্যে ভরে উঠেছে ফুটপাত। ক্রেতাদের ভিড়ে উপচে পড়ছে বাজার এলাকা, যার জেরে শহরের বিভিন্ন রাস্তায় তৈরি হয়েছে তীব্র যানজট। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন ট্রাফিক পুলিশ কর্মীরা। বাড়তি চাপ সামলাতে একাধিক…
