রাজ্যে ভূমিকম্পের কম্পন, অনুভূত গুয়াহাটিসহ বিভিন্ন প্রান্তে

Spread the news

বরাক তরঙ্গ, ৮ সেপ্টেম্বর : ফের ভূমিকম্পে কেঁপে উঠল অসম। গুয়াহাটি মহানগরীর পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার সকাল ৯টা ৫৮ মিনিট নাগাদ ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির আনুমানিক মাত্রা ছিল ৪.১।

জানা গেছে, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল অসমের গোয়ালপাড়া জেলায়। তবে এই মুহূর্ত পর্যন্ত ভূমিকম্পের জেরে কোনও ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *