শ্রীভূমির সেটেলমেন্ট সর্বজনীন কালীবাড়িতে সরকারি নিবন্ধিত বিয়ের সূচনা
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৪ জুলাই : শ্রীভূমি জেলার ঐতিহ্যবাহী সেটেলমেন্ট সর্বজনীন কালীবাড়ি কমিটি সরকারি অনুমোদন ও নিবন্ধন লাভ করায় এখন থেকে সনাতন ধর্মাবলম্বীরা এই মন্দিরে সম্পূর্ণ বৈদিক আচার-অনুষ্ঠানের মাধ্যমে আইনসম্মতভাবে নিবন্ধিত বিয়ে সম্পন্ন করতে পারবেন। জানা গেছে, চলতি মাসেই সরকারি কর্তৃপক্ষের কাছ থেকে বিবাহ নিবন্ধন সম্পাদনের আনুষ্ঠানিক অনুমোদন লাভ করেছে সেটেলমেন্ট সর্বজনীন কালীবাড়ি কমিটি।…
