বিজেপিতে যোগ দিলেন নগাঁওয়ের প্রাক্তন ডিসি দেবাশিস শর্মা

Spread the news

বরাক তরঙ্গ, ৮ সেপ্টেম্বর : নগাঁওয়ের প্রাক্তন কমিশনার দেবাশিস শর্মা আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিলেন। মঙ্গলবার বাজপেয়ী ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ শইকিয়ার উপস্থিতিতে তিনি গেরুয়া শিবিরে যোগদান করেন। দেবাশিস শর্মার বিজেপিতে যোগদানকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জোর আলোচনা শুরু হয়েছে। প্রশাসনিক ক্ষেত্রে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। বিজেপিতে যোগদানের পর তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও শুরু হয়েছে নানা জল্পনা।

উল্লেখ্য, আসন্ন নগাঁও লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির সম্ভাব্য প্রার্থী হিসেবে দেবাশিস শর্মার নাম ইতিমধ্যেই সামনে এসেছে। দলের প্রার্থী হওয়ার অন্যতম দাবিদার হিসেবে তাঁকে বিবেচনা করা হচ্ছে বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।

তবে শেষ পর্যন্ত নগাঁও লোকসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে কাকে মনোনীত করা হবে, সে বিষয়ে দলের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। দেবাশিস শর্মার বিজেপিতে যোগদানের পর প্রার্থী নির্বাচন নিয়ে জল্পনা আরও বাড়ল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *