বরাক তরঙ্গ, ৮ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশের শ্রীরামপুর ওপি-র পুলিশ সদস্যরা ৬৯ ব্যাটালিয়ন বিএসএফ জওয়ানদের সঙ্গে যৌথভাবে খেদাবাড়ি ও জয়ন্তী বাজার এলাকায় অভিযান চালায়।
অভিযান চলাকালে তল্লাশি চালিয়ে মোট ২৭টি বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলির ভিতর বিভিন্ন ব্র্যান্ড ও নকশার শাল, শাড়ি, নাইটি, ব্লাউজ-সহ মোট ৩,৫৭৫ পিস পোশাক পাওয়া যায়।
পুলিশের প্রাথমিক হিসাব অনুযায়ী, উদ্ধার হওয়া পোশাকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮ লক্ষ টাকা। BNSS, ২০২৩-এর ধারা ১০৬ অনুযায়ী সামগ্রীগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। যৌথ অভিযানে উদ্ধার হওয়া পোশাকগুলির উৎস ও পরিবহণ সংক্রান্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে।





