baraktaranga.com

অসমের বন্যা পরিস্থিতি নিয়ে সিপিএমের বিক্ষোভ শিলচরে

বরাক তরঙ্গ, ২১ আগস্ট : অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের ব্যর্থতা, কেন্দ্রীয় সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে গাফিলতি এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে শুক্রবার শিলচরে বিক্ষোভ প্রদর্শন করল সিপিএমের কাছাড় জেলা কমিটি। পরে জেলা কমিশনারের মাধ্যমে কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে দাবিসংবলিত স্মারকলিপি পাঠানো হয়। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের নেতা সমীরণ আচার্য, বিদ্যুৎ…

Read More

দিল্লিতে মেজর বব খাথিং স্মারক বক্তৃতা অনুষ্ঠান, উত্তর-পূর্বে সামাজিক মাধ্যমের অপপ্রচার রুখতে সতর্কতার আহ্বান

২১ আগস্ট : উত্তর-পূর্বাঞ্চলে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে ছড়িয়ে পড়া মিথ্যা তথ্য ও অপপ্রচার মোকাবিলায় যুবসমাজকে আরও সতর্ক ও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। শুক্রবার নয়াদিল্লির ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউশন অব ইন্ডিয়া (ইউএসআই) প্রাঙ্গণে আসাম রাইফেলস ও ইউএসআইয়ের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত বার্ষিক মেজর বব খাথিং স্মারক বক্তৃতা ২০২৬-এ এই আহ্বান জানানো হয়। উত্তর-পূর্বাঞ্চল এবং জাতীয় সংহতির ক্ষেত্রে…

Read More

সৈদপুরে ইয়াবা ট্যাবলেট প্রাক্তন জিপি সভাপতির স্বামী ও দেবর গ্রেফতার

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ২১ আগস্ট : শিলচর থানার অন্তর্গত দক্ষিণ কৃষ্ণপুর গ্রামের রহিমের দোকান এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ প্রাক্তন জিপি সভাপতির স্বামী ও দেবরকে আটক করল পুলিশ। শুক্রবার বিকেলে গোপন সূত্রের ভিত্তিতে দক্ষিণ কৃষ্ণপুর গ্রামের রহিমের দোকান এলাকার একটি ভাড়া ঘরে অভিযান চালায় পুলিশ। তল্লাশিতে ওই ঘর থেকে সাতটি প্যাকেট উদ্ধার…

Read More

রুডের জোড়া গোলে মাতৃভূমি কাপে আব্দুল এফসির দাপুটে জয়

বরাক তরঙ্গ, ২১ আগস্ট : রুডের জোড়া গোলের সুবাদে মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টে দুর্দান্ত জয় পেল আব্দুল এফসি জামালপুর। শুক্রবার ধলাইয়ের বাম নিত্যানন্দ উচ্চমাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত ম্যাচে আফ্রুজা এফসি আর্জানপুরকে ৩-০ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেয় জামালপুরের দলটি।ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় আব্দুল এফসিকে। খেলার ১৭ মিনিটে…

Read More

চা শ্রমিক সম্প্রদায়ের যুবাদের ক্ষমতায়নে সেমিনার আসাম বিশ্ববিদ্যালয়ে

বরাক তরঙ্গ, ২১ আগস্ট : চা ও প্রাক্তন চা-বাগান শ্রমিক সম্প্রদায়ের যুবসমাজের কল্যাণমূলক প্রকল্প সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, ক্ষমতায়ন, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বৃহস্পতিবার আসাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল একদিনের সেমিনার। অসম চা জনগোষ্ঠী শিক্ষা সংস্কৃতি ন্যাসের ষষ্ঠ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত এই সেমিনারটি আসাম বিশ্ববিদ্যালয়ের এনএসএস সেলের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিপিনচন্দ্র পাল সেমিনার হলে…

Read More

এইচআইভি ও এইডস প্রতিরোধে সচেতনতা কর্মশালা অসম বিশ্ববিদ্যালয়ে

বরাক তরঙ্গ, ২১ আগস্ট : এইচআইভি ও এইডস প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে শুক্রবার আসাম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হল একদিনের রাজ্যস্তরের সচেতনতা কর্মশালা। বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগ, নিউ লাইফ ফাউন্ডেশন টিআই প্রজেক্ট এবং দিশা ক্লাস্টারের যৌথ উদ্যোগে আয়োজিত হয় এই কর্মশালা। বিপিনচন্দ্র পাল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের প্রদীপ জ্বালিয়ে সূচনা করেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক অশোক কুমার সেন। স্বাগত বক্তব্য…

Read More

মেঘালয়ে অসমের গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি AKMTTA-র

বরাক তরঙ্গ, ২১ আগস্ট : শুক্রবার অল খাসি মেঘালয় ট্যুরিস্ট ট্যাক্সি অ্যাসোসিয়েশন (AKMTTA) জানিয়েছে, মেঘালয়ে অসমের গাড়িগুলিকে প্রবেশ করতে দেওয়া না হলে তারাও অসমের গাড়িকে মেঘালয়ে প্রবেশের অনুমতি দেবে না। গত বুধবার খাসি স্টুডেন্টস ইউনিয়ন (KSU)-এর বাইক র‍্যালিকে কেন্দ্র করে অসমের গাড়িতে হামলার অভিযোগ ওঠে। এর পর বৃহস্পতিবার থেকে অসমে গাড়ি চলাচলকারী বিভিন্ন সংগঠন খানাপাড়া…

Read More

দিল্লিতে হু হু করে বাড়ছে সোয়াইন ফ্লু আক্রান্ত, দোসর প্রবল শ্বাসকষ্ট

২১ আগস্ট : আবহাওয়া বদলের সঙ্গে আর্দ্র পরিবেশ। এই জোড়া ফলায় নাজেহাল দিল্লি। উদ্বেগজনকভাবে বাড়ছে এইচ১এন১ ভাইরাস বা সোয়াইন ফ্লু সংক্রমণ। গতবছরের তুলনায় আক্রান্তের সংখ্যা ৬ গুণ বেড়েছে। উপসর্গ নিয়ে বহু মানুষ ভিড় করছেন হাসপাতাল ও ক্লিনিকে। গোদের উপরে বিষফোড়া হয়ে দাঁড়িয়েছে প্রবল শ্বাসকষ্ট ও শরীরের অক্সিজেন লেভেল কমে যাওয়া। এই সমস্ত সমস্যা নিয়েও ডাক্তারের…

Read More

সাংসদপুত্রের বিলাসবহুল গাড়ির ধাক্কায় নিহত তরুণী

২১ আগস্ট : হায়দরাবাদের ইনরবিট মলের কাছে একটি দ্রুতগতির অ্যাস্টন মার্টিন গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন ২৬ বছর বয়সী এক তরুণী। গত ১৬ আগস্ট ঘটা এই দুর্ঘটনায় নিহত তরুণীর নাম ভারতী মুখী। তিনি ওড়িশার বাসিন্দা এবং ইনরবিট মলের স্টোরে সেলস এক্সিকিউটিভ হিসেবে কাজ করতেন। তিনি ছিলেন তাঁর পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার…

Read More

ছররাকাণ্ডে কেন এফআইআর নয়? থানা চত্বরে ধর্নায় রাহুল গান্ধি

২১ আগস্ট : ছাত্র আন্দোলনে বলপ্রয়োগ এবং পেলেট গান ব্যবহারের অভিযোগে শুক্রবার দিল্লির পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনের বাইরে বিক্ষোভে বসে পড়লেন বিরোধী দলনেতা রাহুল গান্ধি (Rahul Gandhi)। ১৯ বছর বয়সী এক যুবক সাহিল লোচাবকে সঙ্গে নিয়ে তিনি থানায় হাজির হয়েছিলেন, যার অভিযোগ— ২০ জুলাই ‘জেন জেড’ আন্দোলনের সময় পুলিশের পেলেট গানের আঘাতে সে গুরুতর জখম…

Read More